১
সুন্নাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬০
সূরা বাক্বারার ফযীলত
সূরা বাক্বারা শিক্ষা করাতে বরকত রয়েছে এবং ছেড়ে দেয়াতে ক্ষতি রয়েছে :
বুরায়দা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ ﷺ এর নিকট উপবিষ্ট ছিলাম। তখন আমি তাকে বলতে শুনলাম যে, তিনি বললেন, তোমরা সূরা বাক্বারা শিক্ষা করো। কেননা তা গ্রহণ করাতে বরকত রয়েছে এবং ছেড়ে দেয়াতে ক্ষতি রয়েছে। বাতিলপন্থীরা এর উপর আমল করতে সক্ষম হয় না। বুরায়দা (রাঃ) বললেন, তারপর রাসূলুল্লাহ ﷺ কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর বললেন, তোমরা সূরা বাক্বারা ও আলে ইমরান শিক্ষা করো। কেননা এ দুটি হচ্ছে অলংকার, এ দুটি কিয়ামতের দিন তার সাথীকে ছায়া প্রদান করবে। [মুসনাদে আহমাদ, হা/২২৯৫০; মুস্তাদরাকে হাকেম, হা/২০৫৭; সুনানে দারেমী, হা/৩৪৫৪।]
যে ঘরে সূরা বাক্বারা পাঠ করা হয় শয়তান সে ঘরে থাকতে পারে না :
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের ঘরসমূহকে ক্ববরের মতো করে রেখো না (অর্থাৎ নফল সলাতসমূহ বাড়িতে আদায় করবে)। নিশ্চয় শয়তান ঐ ঘর থেকে পলায়ন করে, যে ঘরে সূরা বাক্বারা পাঠ করা হয়। [সহীহ মুসলিম, হা/৭৮০; তিরমিযী, হা/২৮৭৭; মুসনাদে আহমাদ, হা/৭৮২১; মিশকাত, হা/২১১৯।]