hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

১২ রাক‘আত সুন্নাতে মুয়াক্কাদার ফযীলত

عَنْ أُمِّ حَبِيْبَةَ زَوْجِ النَّبِىِّ - - أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ - - يَقُوْلُ : مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّى لِلّٰهِ كُلَّ يَوْمٍ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيْضَةٍ إِلَّا بَنَى اللهُ لَه بَيْتًا فِى الْجَنَّةِ

নবী ﷺ এর স্ত্রী উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি, যদি কোন মুসলিম বান্দা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রতিদিন ফরয সালাত ব্যতীত ১২ রাক‘আত নফল সালাত আদায় করে, আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। [সহীহ মুসলিম, হা/১৭২৯; আবু দাউদ, হা/১২৫২; তিরমিযী, হা/৪১৫।]

এ বার রাক‘আত সালাত হচ্ছে,

১. ফজরের ফরয সালাতের পূর্বে দু’রাক‘আত।

২. যোহরের পূর্বে চার রাক‘আত ও পরে দু’রাক‘আত।

৩. মাগরিবের পর দু’রাক‘আত এবং

৪. এশার পর দু’রাক‘আত।