১
সুন্নাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৫
সর্বকাজে সওয়াবের নিয়ত করা সুন্নাত
যে কোন শরীয়ত অনুমোদিত কাজ এবং ভাল কাজ সওয়াবের নিয়তে করা সুন্নাত। আমরা ঘুম, খাওয়া, পান করা, রিযিকের সন্ধানে কাজকর্মসহ যাবতীয় দুনিয়াবী স্বাভাবিক কাজ-কর্ম (যেগুলিকে আমাদের শরীয়তে মুবাহ তথা বৈধ বলা হয়) সেগুলো করার সময় আল্লাহ তা‘আলার নৈকট্য ও রেজামন্দি লাভের নিয়ত করলেই অসংখ্য নেকী লাভ করতে পারি। কারণ সওয়াবের নিয়তের দরম্নণ দুনিয়াবী কাজকর্ম ইবাদাতে পরিণত হয়ে যায়। রাসূলুল্লাহ ﷺ বলেন, যাবতীয় কর্মের ফলাফল নিয়ত অনুযায়ী হয়। আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তদনুযায়ী তার ফলাফল ভোগ করবে। [বুখারী, হা/১; মুসলিম, হা/১৯০৭।]