১
সুন্নাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৯
আশুরার সিয়ামের ফযীলত
দশই মুহাররম অনেক ফযীলতপূর্ণ দিন। এদিন সিয়াম রাখার ফযীলত সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللهِ الْمُحَرَّمُ
রমাযানের পর সর্বোত্তম সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম। [সহীহ মুসলিম, হা/২৮১২; আবু দাউদ, হা/২৪৩১; সহীহ ইবনে খুযায়মা, হা/১১৩৪।]
নবী ﷺ আরো বলেন,
صِيَامُ يَوْمِ عَاشُرَاءَ أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يَّكَفِّرَ السَّنَةَ اللَّتِىْ قَبْلَهٗ
আমি আল্লাহর নিকট আশা রাখি যে, আশুরার সিয়াম বিগত একবছরের গোনাহের কাফফারা হয়ে যাবে। [সহীহ মুসলিম, হা/২৮০৩; আবু দাউদ, হা/২৪২৭; তিরমিযী, হা/৭৫২; ইবনে মাজাহ, হা/১৭৩৮; মুসনাদে আহমাদ, হা/৮৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১০১৭।]
আশুরার সিয়ামের আগে বা পরে একদিন মিলিয়ে মোট দু’টি সিয়াম রাখা উত্তম।