hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

ফযীলতপূর্ণ কতিপয় যিকির

১. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এ তাসবীহটি পাঠ করা আমার নিকট পৃথিবীর সকল বস্তুর চেয়ে অধিক প্রিয়। [সহীহ মুসলিম, হা/৫৭২৪, ৭০২২; তিরমিযী, হা/৩৫৯৭; মিশকাত, হা/২২৯৫।]

سُبْحَانَ اللهِ ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَلَا إِلٰهَ إِلَّا اللهُ ، وَاللهُ أكْبَرُ

সুবহা-নাল্লা-হি, ওয়ালহামদুলিল্লা-হি, ওয়া লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।

অর্থ : আল্লাহ পবিত্র, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বড়।

২. জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এটা হলো সবচেয়ে উত্তম যিকির হচ্ছে لَا إِلٰهَ إِلَّا اللهُ (লা ইলা-হা ইল্লাল্লা-হ) আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। [তিরমিযী, হা/৩৩৮৩; ইবনে মাজাহ, হা/৩৮০০; মিশকাত, হা/২৩০৬।]

৩. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এমন দু’টি বাক্য রয়েছে, যা মুখে বলতে হালকা (সহজে উচ্চারণ করা যায়) কিন্তু পাল্লায় (ওজনে) ভারী এবং আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। বাক্যগুলো হলো,

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী, সুবহা-নাল্লা-হিল ‘আযীম।

অর্থ : আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসার সাথে, তিনি পবিত্র ও মহান। [সহীহ বুখারীর সর্বশেষ হাদীস, মুসলিম হা/৭০২১; তিরমিযী, হা/৩৪৬৭; মিশকাত, হা/২২৯৮।]

আল্লাহর মহত্ত্ব উপলদ্ধি না করে, উদাসীন হয়ে কোন শব্দ বা বাক্যকে বারবার মুখে উচ্চারণ করার নাম যিকির নয়; বরং মৌখিক যিকিরের সাথে সাথে তার অর্থের প্রতি ধ্যান-খেয়াল করাও আবশ্যক। যাতে উক্ত যিকিরের প্রভাব অন্তরে প্রতিফলিত হয়।