hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

সুন্নাত পালনের উপকারিতা কী?

১. যে ব্যক্তি রাসূল ﷺ এর মত চরিত্র গড়ার জন্য চেষ্টা করে সে ঈমানের মিষ্টতা লাভ করে।

২. যে ব্যক্তি সুন্নাতের উপর আমল করবে সে ইবাদাত-বন্দেগী করতে স্বাদ পাবে।

৩. সুন্নাতের উপর আমল করলে ঈমানদার ব্যক্তি আল্লাহর মহববত লাভ করতে সক্ষম হবে।

৪. ফরয আমলের ঘাটতি সুন্নাত দ্বারা পূরণ হয়।

৫. সুন্নাতের উপর আমল করলে বিদআত হতে রক্ষা পাওয়া যায়।

৬. সুন্নাতের উপর আমল মানেই আল্লাহ তা‘আলার নিদর্শনকে সম্মান করা।