১
সুন্নাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
নখ-গোঁফ খাটো করা, বগল-নাভির নিচ পরিষ্কার করা সুন্নাত
নখ কাটা, গোঁফ খাটো করা, বগলের লোম উপড়ানো ও নাভির নিচের লোম মুন্ডন করা সুন্নাত। এর জন্য কোন নির্দিষ্ট সময়সীমা বাধা নেই। যে সময় তা পরিষ্কার করার প্রয়োজন হবে, তখনই পরিষ্কার করবে। তবে ৪০ দিনের বেশি তা রেখে দেয়া উচিত নয়।
আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, গোঁফ খাটো করা, নখ কাটা, বগলের লোম উপড়ে ফেলা এবং নাভির নীচের লোম পরিষ্কার করার জন্য আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল- যাতে আমরা ৪০ দিনের বেশি দেরি না করি। [সহীহ মুসলিম, হা/৬২২; ইবনে মাজাহ, হা/৬৯৫; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭১১।]