hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

মেহমানের সম্মান করা সুন্নাত

রাসূল ﷺ বলেছেন,

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْاٰخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْاٰخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْاٰخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ

যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের উপর ঈমান রাখে, সে অবশ্যই ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের উপর ঈমান রাখে, সে অবশ্যই তার প্রতিবেশীকে কষ্ট দেবে না। (তিনি আরো বলেন,) যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে, সে যেন অবশ্যই তার মেহমানকে সম্মান করে। [সহীহ বুখারী, হা/৬০১৮; সহীহ মুসলিম, হা/৪৭; আবু দাউদ, হা/৫১৫৬; তিরমিযী, হা/২৫০০।]