hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

চলাফেরার সুন্নাত

অত্যন্ত শালীন ও নমনীয়তার সাথে হাঁটাচলা করতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা বলেন-

وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا

জমিনে গর্বের সাথে চলবে না। নিশ্চয় তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না আর পাহাড়ের সমান উঁচুও হতে পারবে না। (সূরা বনী ইসরাঈল- ৩৭)

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ - وَاقْصِدْ فِيْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ

তুমি মানুষের দিক থেকে মুখ ঘুরিয়ে রেখে কথা বলবে না এবং পৃথিবীতে গর্বের সাথে চলবে না। নিশ্চয় আল্লাহ কোনো বড়াইকারী ও অহংকারীকে পছন্দ করেন না। তোমার চালচলনে মধ্যমপন্থা গ্রহণ করো এবং আওয়াজকে নীচু করো। নিশ্চয় আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। (সূরা লুকমান ১৮-১৯)