১
সুন্নাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৬
একটি ইবাদাতের সাথে আরো ইবাদাত যোগ করা যায়
যারা সময়ের মূল্যায়ন করেন তারা এক সময়ে একাধিক ইবাদাত করতে পারেন। মসজিদে যাওয়া একটি ইবাদাত। এই ইবাদাতে রয়েছে বিশাল সওয়াব। এ স্থলে আরো ইবাদাত যোগ করা যায়। যেমন,
(ক) মসজিদের দিকে রওয়ানা দেয়া একটি ইবাদাত।
(খ) চলতে চলতে আল্লাহ তা‘আলার যিকির করা, তাসবীহ, তাহমীদ, তাকবীর বা তাহলীল পাঠ করা আরো একটি ইবাদাত।
(গ) কারো সাথে সাক্ষাত হলে সালাম দেয়া আরো একটি ইবাদাত।
কোন ওলীমা অনুষ্ঠানে হাজির হলে ২ বা তার চেয়ে বেশি ইবাদাত করা যায় :
(ক) ওলীমা অনুষ্ঠানে হাজির হওয়াটা একটি ইবাদাত।
(খ) ওলীমা অনুষ্ঠানে আপনি যতক্ষণ উপস্থিত থাকবেন, ততক্ষণ মানুষের মাঝে ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন এবং মানুষ যাতে আল্লাহর দ্বীনে পরিপূর্ণভাবে দীক্ষিত হতে পারে সে জন্য দাওয়াতী কাজ করতে পারেন। আপনি অধিক পরিমাণে তাসবীহ, তাহমীদ, তাহলীল, তাকবীর পড়তে পারেন। এতে একটি ইবাদাত করার সময় আপনি একাধিক ইবাদাত করে আপনার মূল্যবান সময়কে কাজে লাগাতে পারেন। এমন আরো অনেক পদ্ধতি হতে পারে।
মোট কথা, সময় বড়ই মূল্যবান জিনিস। সুতরাং এর কদর করা অতিব জরম্নরি। আমাদের দুনিয়ার এ জীবনটি অতি সংক্ষিপ্ত। এখানে প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড এতই মূল্যবান যে, টাকার অংকে এর মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। এজন্য সর্বদা নিজেকে উত্তম আমলে জড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। যাতে একটি মুহূর্তও বেকার নষ্ট না হয়ে যায়। কারণ মানুষ জান্নাতে যাওয়ার পর কোন কিছুর জন্য আফসোস করবে না। শুধুমাত্র ঐ সময়টির জন্য আফসোস করবে, যে সময়টি আল্লাহর যিকির ব্যতীত অতিবাহিত হয়েছে। দুটি নিয়ামতের কদর অধিকাংশ মানুষ বুঝে না। একটি হচ্ছে সুস্থতা, অপরটি হচ্ছে সময়। সুতরাং সুস্থ থাকতে এবং হাতে সময় থাকতে জান্নাতের সামানা তৈরি করার জন্য নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। সময় ফুরিয়ে গেলে আফসোস করে কোন লাভ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করম্নন এবং তার সন্তুষ্টিমূলক কাজে জীবন অতিবাহিত করার তাওফীক দান করম্নন। আমীন