hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

গোসলের সুন্নাত

পবিত্রতা অর্জনের নিয়ত করবে। তারপর গোসল করার সময় প্রথমে দু’হাত কব্জি পর্যন্ত তিন বার ধৌত করবে। তারপর লজ্জাস্থান পরিষ্কার করবে। অতঃপর দু’পা ব্যতীত সালাতের ওযুর ন্যায় ওযু করবে। পরে মাথায় তিন বার পানি ঢেলে সম্পূর্ণ শরীর ধৌত করবে, যাতে শরীরের কোন জায়গা শুকনো না থাকে। সব শেষে দু’পা ধৌত করবে। [সহীহ বুখারী, হা/২৪৮; আবু দাউদ, হা/২৪২।] পুরম্নষের দাড়ি ও মাথার চুল ভালোভাবে ভিজাতে হবে। মহিলাদের চুলের খোপা খোলা জরম্নরি নয়, বরং চুলের গোড়া ভিজালেই যথেষ্ট হবে। [সহীহ মুসলিম, হা/৭৭০; সহীহ ইবনে খুযাইমা, হা/২৪৬; মিশকাত হা/৪৩৮।]

বাথরম্নমের ভেতরে যেখানে কেউ দেখতে পাবে না সেখানে উলঙ্গ হয়ে গোসল করা জায়েয আছে। তবে নির্জন স্থানে হলেও উলঙ্গ হয়ে গোসল না করা উচিত। সম্ভব হলে পর্দার আড়ালে গোসল করা উত্তম। হাদীসে এসেছে, মাইমূনা বিনতে হারেস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ এর গোসলের পানি রেখে তাকে পর্দা করে দিলাম। [সহীহ বুখারী, হা/২৬৬; মুসনাদে আহমাদ, হা/২৬৮৯৯।]

বেগানা নারী-পুরম্নষ একসাথে মিলে গোসল করা কোনভাবেই জায়েয নয়। গোসলের পর পুনরায় ওযু করা আবশ্যক নয়। আয়িশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ জানাবাতের গোসলের পর আর ওযু করতেন না। [ইবনে মাজাহ, হা/৫৭৯; বায়হাকী, হা/৮১৮; শারহুস সুন্নাহ, হা/৬৪৯।]