১
সুন্নাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
পোশাক পরার সুন্নাত
পোশাক-পরিচ্ছদ মানুষের দেহ সজ্জিত করা এবং সতর আবৃত করার মাধ্যম। মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে যেসব নেয়ামত দান করেছেন, পোশাক তার মধ্যে অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন,
﴿يَا بَنِيْ اٰدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِيْ سَوْاٰتِكُمْ وَرِيْشًا، وَلِبَاسُ التَّقْوٰى ذٰلِكَ خَيْرٌ ذٰلِكَ مِنْ اٰيَاتِ اللهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ﴾
হে আদম সন্তান! আমি তোমাদেরকে পোশাক-পরিচ্ছদ দিয়েছি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য এবং শোভা বর্ধনের জন্য। আর তাক্বওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম। এটা আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে একটি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। (সূরা আ‘রাফ ৭/২৬)
পোশাক ডান দিক থেকে পরিধান করা সুন্নাত :
পোশাক-পরিচ্ছদ ডান দিক থেকে পরিধান করা এবং বাম দিক থেকে খোলা সুন্নাত। হাদীসে এসেছে,
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللهِ إِذَا لَبِسَ قَمِيْصًا بَدَأَ بِمَيَامِنِه
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন জামা পরিধান করতেন, তখন ডান দিক থেকে শুরম্ন করতেন। [তিরমিযী, হা/১৮২০; সহীহ ইবনে হিববান, হা/৫৪২২; মিশকাত, হা/৪৩৩০।]
পোশাক পরিধানের দু‘আ- ১ :
সাহল ইবনে মু‘আয (রাঃ) তার পিতা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি কাপড় পরিধান করে এ দু‘আটি পাঠ করল, আল্লাহ তার আগের পরের সকল গোনাহ ক্ষমা করে দেবেন।
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِيْ هٰذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةَ
আলহামদু লিল্লা-হিল্লাযী কাসা-নী হা-যা ওয়া রাযাক্বানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়ালা কুওওয়াহ্।
অর্থ : যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ব্যতীতই তিনি তা আমাকে দান করেছেন। [আবু দাঊদ, হা/৪০২৫; মুসনাদে আবু ই‘আলা, হা/১৪৯৮; মুস্তাদরাকে হাকেম, হা/১৮৭০; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১৪৮০১; দারেমী, হা/২৬৯০।]
পোশাক পরিধানের দু‘আ- ২ :
আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন কোন নতুন কাপড় পরিধান করতেন, তখন এ দু‘আ পাঠ করতেন।
اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِه وَخَيْرِ مَا صُنِعَ لَه وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّه وَشَرِّ مَا صُنِعَ لَه
আল্লা-হুম্মা লাকাল্ হামদু, আন্তা কাসাওতানীহি, আস্ আলুকা মিন খাইরিহী ওয়া খাইরি মা সুনি‘আ লাহূ, ওয়া আ‘ঊযুবিকা মিন শার্রিহী ওয়া শার্রি মা- সুনি‘আ লাহূ।
অর্থ : হে আল্লাহ! আপনার জন্যই সকল প্রশংসা। আপনিই এ কাপড় আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর মধ্যে নিহিত কল্যাণ এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে, সেসব কল্যাণ প্রার্থনা করছি। আর আমি এর অনিষ্ট থেকে এবং যে অনিষ্টের জন্য এটি তৈরি হয়েছে তার অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। [আবু দাঊদ, হা/৪০২২; তিরমিযী, হা/১৭৬৭; মুসনাদে আহমাদ, হা/১১৪৮৭; সহীহ ইবনে হিববান, হা/৫৪২০; মুসনাদে আবু ইয়ালা, হা/১০৭৯; মিশকাত, হা/৪৩৪২।]
নতুন কাপড় পরিধানকারীকে দেখে পাঠ করার দু‘আ :
আবু নাযরা (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর সাহাবীরা যখনই কাউকে নতুন কাপড় পরিধান করা অবস্থায় দেখতেন, তখনই তাকে উদ্দেশ্য করে এ দু‘আ পাঠ করতেন।
تُبْلِىْ وَيُخْلِفُ اللّٰهُ تَعَالٰى
তুব্লী ওয়া ইউখলিফুল্লা-হু তা‘আলা।
অর্থ : যথা সময়ে পুরাতন হয়ে বিনষ্ট হবে এবং আল্লাহ এর স্থলাভিষিক্ত করম্নক। [আবু দাঊদ, হা/৪০২২; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হা/২৫৫৯৯।]
ধোয়া কাপড় পরিধানকারীকে দেখে পাঠ করার দু‘আ :
ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ ﷺ উমর (রাঃ) কে একটি সাদা কাপড় পরিহিত অবস্থায় দেখে বললেন, তোমার কাপড়টি কি ধোয়া, নাকি নতুন? উমর (রাঃ) বললেন, এটি ধোয়া কাপড়। তখন রাসূলুল্লাহ ﷺ এ দু‘আটি পাঠ করলেন।
اِلْبَسْ جَدِيْدًا وَعِشْ حَمِيْدًا وَمُتْ شَهِيْدًا
ইলবাস জাদীদান ওয়া ‘ইশ হামীদান ওয়া মুত শাহীদান।
অর্থ : তুমি নতুন পোশাক পরিধান করো এবং প্রশংসীত জীবন যাপন করো আর শহীদ হয়ে মৃত্যুবরণ করো। [ইবনে মাজাহ, হা/৩৫৫৮; মুসনাদে আহমাদ, হা/৫৬২০; সহীহ ইবনে হিববান, হা/৬৮৯৭; সিলসিলা সহীহাহ, হা/৩৫২।]