hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

জুতা পরার সুন্নাত

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ قَالَ إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ، لِتَكُنِ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَاٰخِرَهُمَا تُنْزَعُ

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল ﷺ বলেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করবে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে। আর যখন খোলবে তখন যেন বাম দিক থেকে আরম্ভ করে- যাতে পরার সময় প্রথমে ডান পা এবং খোলার সময় প্রথমে বাম পা হয়। [সহীহ বুখারী, হা/৫৮৫৫।]