১
সুন্নাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
সুন্নাত কাকে বলে?
اَلسُّنَّةُ (আস-সুন্নাতু) শব্দের আভিধানিক অর্থ হচ্ছে اَلطَّرِيْقُ (আত-ত্বারীকু) তথা পথ। কুরআন মাজীদে ‘সুন্নাত’ শব্দটি পথ, পন্থা, নীতি, নিয়ম ও পদ্ধতি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন-
﴿سُنَّةَ اللهِ الَّتِيْ قَدْ خَلَتْ مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللهِ تَبْدِيْلًا﴾
আল্লাহর নীতি, যা পূর্ব থেকেই কার্যকর রয়েছে। আর তুমি কখনো আল্লাহর এ নীতিতে কোনোরূপ পরিবর্তন দেখবে না। (সূরা ফাতাহ- ২৩)
আর নবীর সুন্নাত হচ্ছে সেই নিয়ম, পন্থা ও পদ্ধতি, যা তিনি বাস্তব কাজে ও কর্মে অনুসরণ করে চলতেন।
হাদীস বিশারদ বা মুহাদ্দিসীনের পরিভাষায় ‘সুন্নাত’ হচ্ছে রাসূলুল্লাহ ﷺ এর কথা, কাজ, সমর্থন ও অনুমোদন। প্রচলিত কথায় এটাকেই ‘হাদীস’ বলা হয়। আর ফুকাহাদের পরিভাষায় ‘সুন্নাত’ বলা হয় এমন কাজকে, যা ফরজ বা ওয়াজিব নয় বটে; কিন্তু নবী করীম ﷺ তা প্রায়ই করেছেন।
আমাদের আলোচ্য সুন্নাত হল সেই মূল আদর্শ, যা রাসূলে করীম ﷺ বাস্তব কাজে ও কর্মে অনুসরণ করেছেন।