hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭০

ফালাক ও নাস এর ফযীলত

সূরা ফালাক ও নাস এর উপকারিতা ও কল্যাণ অপরিসীম এবং মানুষের জন্য এ দুটি সূরার প্রয়োজনীয়তা অত্যধিক। বদনজর এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করার জন্য এ সূরাদ্বয়ের কার্যকারিতা অনেক। নির্ভরযোগ্য হাদীসে উভয় সূরার অনেক ফযীলত ও বরকত বর্ণিত আছে।

ঝাড়ফুঁক করা :

আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর পরিবারবর্গের কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি ‘মু‘আব্বিযাত’ সূরাগুলো পড়ে তাকে ফুঁক দিতেন। পরবর্তীতে তিনি যখন মৃত্যুরোগে আক্রান্ত হলেন তখন আমি তাকে ফুঁক দিতে লাগলাম এবং তাঁর-ই হাত দিয়ে তাঁর দেহ মুছে দিতে লাগলাম। [সহীহ বুখারী, হা/৫০১৬; সহীহ মুসলিম, হা/২১৯২।]

শুয়ার সময় রাসূলুল্লাহ ﷺ এর নিয়মিত আমল :

আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দু’হাতের তালু একত্রিত করতেন। তারপর সেখানে ‘কুল হুয়াল্লাহু আহাদ, কুল আ‘উযু বিরাবিবল ফালাক, কুল আ‘উযু বিরাবিবন নাস’ এ তিন সূরা পড়ে ফুঁ দিতেন। তারপর এ দু’হাতের তালু দিয়ে তার শরীরের যতটুকু সম্ভব মাসাহ করতেন। তার মাথা ও মুখ থেকে শুরম্ন করে শরীরের সামনের অংশে তা করতেন। এমনটি রাসূল তিনবার করতেন। [সহীহ বুখারী, হা/৫০১৭; আবু দাউদ, হা/৫০৫৬; তিরমিযী, হা/৩৪০২।]

প্রত্যেক সালাতের পর পড়ার জন্য নবী নির্দেশ দিয়েছেন :

উকবা ইবনে আমের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন প্রত্যেক সালাতের পর সূরা ফালাক ও নাস পাঠ করি। [সুনানে নাসাঈ, হা/১৩৩৬।]