১
সুন্নাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৫
সূরা সিজদা
ঘুমানোর পূর্বে এটা পড়া সুন্নাত : জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যতক্ষণ পর্যন্ত সূরা সিজদা এবং সূরা মূলক তিলাওয়াত না করতেন ততক্ষণ পর্যন্ত ঘুমাতে যেতেন না। [তিরমিযী, হা/২৮৯২; মুসনাদে আহমাদ, হা/১৪৭০০; মিশকাত, হা/২১৫৫।]
বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ ঘুমানোর পূর্বে বিভিন্ন সূরা পাঠ করতেন। এর ব্যাখ্যা এভাবে হবে যে, রাসূলুল্লাহ ﷺ বিভিন্ন সময় বিভিন্ন সূরা পাঠ করেছেন এবং সাহাবীগণ যখন যেটা শুনেছেন সেভাবে বর্ণনা করেছেন।
জুমু‘আর দিন ফজরের নামাযে এটা পড়া সুন্নাত :
আবদুল্লাহ ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ জুমু‘আর দিন ফজরের সালাতে সূরা সাজদা ও সূরা দাহর এবং জুমু‘আর সালাতে সূরা জুমু‘আ ও সূরা মুনাফিকূন পাঠ করতেন। [সহীহ মুসলিম, হা/২০২৮; আবু দাউদ, হা/১০৭৬; মুসনাদে আহমাদ, হা/২৮০০।]
নু‘মান ইবনে বাশীর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ দুই ঈদে এবং জুমু‘আর সালাতে সূরা আ‘লা এবং সূরা গাশিয়াহ পাঠ করতেন। এমনকি যদি কখনো ঈদ ও জুমু‘আ একই দিনে হত তবে তিনি ঈদ ও জুমু‘আর উভয় সালাতেই এ দুটি সূরা পাঠ করতেন। [সহীহ মুসলিম, হা/২০৬৫; আবু দাউদ, হা/১১২৪; তিরমিযী, হা/৫৩৩; নাসাঈ, হা/১৫৬৮।]