hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৩

সূরা আলে ইমরানের ফযীলত

নাওয়াস ইবনে সাম‘আন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী ﷺ-কে বলতে শুনেছি যে, ক্বিয়ামতের দিন কুরআন ও কুরআন অনুযায়ী যারা আমল করত তাদেরকে আনা হবে। সূরা আল বাক্বারা ও সূরা আলে ইমরান অগ্রভাগে থাকবে। রাসূলুল্লাহ ﷺ সূরা দুটি সম্পর্কে তিনটি উদাহরণ দিয়েছিলেন, যা আমি কখনো ভুলিনি। তিনি বলেছিলেন, এ সূরা দুটি দু’খন্ড ছায়াদানকারী মেঘের আকারে অথবা দুটি কালো চাদরের মতো ছায়াদানকারী হিসেবে আসবে, যার মধ্যখানে থাকবে আলোর ঝলকানি অথবা এ সূরা দুটি সারিবদ্ধ দু’ঝাঁক পাখির আকারে আসবে এবং পাঠকারীর পক্ষ নিয়ে যুক্তি দিতে থাকবে। [সহীহ মুসলিম, হা/৮০৫।]

সূরা আলে ইমরানের শেষ রম্নকূ :

আবদুল্লাহ ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রাতের দুই-তৃতীয়াংশ অতিবাহিত হলো, তখন নবী ﷺ ঘুম থেকে উঠলেন এবং আকাশের দিকে তাকালেন। অতঃপর সূরা আলে ইমরানের শেষ রম্নকূ তিলাওয়াত করলেন। তারপর ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করলেন। অন্য বর্ণনায় শেষ রম্নকূর প্রথম ৫ আয়াত পড়ার কথা বর্ণিত আছে। [সহীহ বুখারী, হা/৪৫৬৯; সহীহ মুসলিম, হা/১৮৩৫; আবু দাঊদ, হা/৫৮; নাসাঈ, হা/১৭০৫; মুসনাদে আহমাদ, হা/২৪৮৮; মিশকাত, হা/১১৯৫, ১২০৯।]