১
সুন্নাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
ফিতরাত (স্বভাবজাত সুন্নাত) কী কী?
স্বভাবজাত সুন্নাত হলো এমন কাজ, যা সকল নবী-রাসূল সম্পাদন করেছেন। আল্লাহ তা‘আলা এসব সুন্নাত পালনকারীদেরকে ভালোবাসেন। হাদীসে এসেছে,
عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ : عَشْرٌ مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَاسْتِنْشَاقُ الْمَاءِ وَقَصُّ الْأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الْإِبْطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ . قَالَ زَكَرِيَّاءُ قَالَ مُصْعَبٌ وَنَسِيْتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُوْنَ الْمَضْمَضَةَ
আয়িশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, দশটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত :
১. গোঁফ খাটো করা,
২. দাড়ি লম্বা করা,
৩. মিসওয়াক করা,
৪. পানি দিয়ে নাক ঝাড়া,
৫. নখ কাটা,
৬. আঙ্গুলের গিরাসমূহ ধোয়া,
৭. বগলের পশম উপড়ে ফেলা,
৮. নাভির নীচের পশম মুন্ডন করা
৯. এবং ইস্তিঞ্জা করা।
যাকারিয়্যা বলেন, হাদীসের বর্ণনাকারী মুস‘আব বলেছেন, দশমটির কথা আমি ভুলে গিয়েছি। সম্ভবত সেটি হবে কুলি করা। [সহীহ মুসলিম, হা/৬২৭; আবু দাউদ, হা/৫৩; তিরমিযী, হা/২৭৫৭; ইবনে মাজাহ, হা/২৯৩।]