hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

প্রকৃত ইসলাম ধর্মে কতকগুলি নিষিদ্ধ বস্তু

10 -عَنْ أَبيْ جُحَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّهُ اشْتَرَى غُلاَمًا حَجَّامًا؛ فَقَالَ : " إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الْكَلْبِ، وَكَسْبِ الْبَغِيِّ، وَلَعَنَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ، وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ وَالْمُصَوِّرَ ".

( صحيح البخاري، رقم الحديث 5962).

10 - অর্থ: আবু জুহ্যায়ফা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি এমন একটি দাস ক্রয় করেছিলেন যে, সেই দাসটির পেশা ছিলো চুঙ্গি লাগানো। তাই তিনি তাকে বলেছিলেন: নিশ্চয় নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] নিষেধ করেছেন রক্ত বিক্রয় করে তার মূল্য নিতে, কুকুর বিক্রয় করে তার মূল্য নিতে, ব্যভিচার অথবা অবৈধ যৌনসম্পর্ক স্থাপন করার দ্বারা কোনো সম্পদ বা মাল উপার্জন করতে। আর তিনি সুদ গ্রহীতা, সুদদাতা এবং উল্কিকারিণী ও উল্কি প্রার্থিনী মহিলা এবং জীবজগতের বা জীবজন্তুর ছবি বা মূর্তি নির্মাতাদেরকে অভিশাপ দিয়েছেন। [সহীহ বুখারী, হাদীস নং 5962]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:

আবু জুহ্যায়ফা একজন গৌরবময় সাহাবী, তাঁর নাম: ওয়াহাব বিন আব্দুল্লাহ আসসুয়ায়ী আলকূফী, তিনি ওয়াহাবুলখাইর ( وَهْبُ الْخَيْر ) “মঙ্গলদায়ক” নামে অভিহিত ছিলেন। নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর মৃত্যুবরণের কালে তিনি একজন কিশোর ছিলেন। হাদীস গ্রন্থে তাঁর কাছ থেকে বর্ণিত হাদীসের সংখ্যা 45 টি পাওয়া যায়।

অবশেষে তিনি কুফা শহরে অবস্থান করেন এবং সেখানেই সন 74 হিজরীতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবরণের তারিখ সম্পর্কে অন্য উক্তিও রয়েছে; সুতরাং এই সম্পর্কে সঠিক বিষয়টি আল্লাহই অধিক জানেন।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। মুসলিম ব্যক্তির প্রতি একটি অপরিহার্য কর্তব্য হলো এই যে, সে যেন সদা সর্বদা নিরিবিলিতে এবং প্রকাশ্যভাবে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সজাগ ও সতর্ক থাকে। এবং প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক নিজেকে পরিচালিত করে। এই ধর্মের নিষিদ্ধ ও হারাম বিষয়গুলি বর্জন করে। এটাই হলো ইহকাল ও পরকালে সুখময় জীবন লাভের একটি নিদর্শন।

2। প্রকৃত ইসলাম ধর্ম মানুষের জন্য পবিত্র ও হালাল মাল এবং সম্পদ উপার্জন করার সমস্ত পথ খুলে দেওয়ার প্রতি অতি আগ্রহী। তাই সমস্ত বৈধ পন্থায় যেমন, ব্যবসা-বাণিজ্য, কৃষিকর্ম এবং শিল্পের মাধ্যমে মাল উপার্জন করার প্রতি মানুষকে উৎসাহ প্রদান করে। এবং অবৈধ বা হারাম উপায়ে মাল উপার্জন করা অবৈধ ও হারাম ঘোষণা করে। সুতরাং রক্ত বিক্রয় করে তার মূল্য নেওয়া, কুকুর বিক্রি করে তার মূল্য গ্রহণ করা এবং ব্যভিচার অথবা অবৈধ যৌনসম্পর্ক স্থাপন করার মাধ্যমে অথবা সুদ ইত্যাদি লেনদেনের মাধ্যমে সম্পদ বা মাল উপার্জন করা নিষিদ্ধ ঘোষণা করে।

3। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, প্রকৃত ইসলাম ধর্মে শরীরের কোনো অঙ্গে উল্কি করা এবং জীবজগতের ছবি বা মূর্তি তৈরি করা নিষিদ্ধ ও হারাম কর্ম।