১
নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড
লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৮
পিতার অবাধ্য হওয়া একটি মহা পাপ
54 - عَنْ عَبْدِ اللَّهِ بنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُما، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قالَ : " رِضَا الرَّبِّ فِيْ رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِيْ سَخَطِ الْوَالِدِ ".
( جامع الترمذي، رقم الحديث 1899 ، وَصححه الألباني ).
54 - অর্থ: আব্দুল্লাহ বিন আমর [রাদিয়াল্লাহু আনহুমা] হতে বর্ণিত, তিনি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হতে বর্ণনা করেছেন, নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “প্রতিপালকের সন্তুষ্টি লাভ হবে পিতার সন্তুষ্টির লাভের মাধ্যমে এবং প্রতিপালক ক্রোধান্বিত হবেন পিতার ক্রোধান্বিত হওয়ার মাধ্যমে”।
[জামে তিরমিযী, হাদীস নং 1899, আল্লামা নাসেরুদ্দিন আল আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 38 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দাবি মোতাবেক এই বিষয়টি প্রমাণিত হয় যে, নিজের পিতার আনুগত্য করা ও সম্মান করা অপরিহার্য। সুতরাং যে ব্যক্তি নিজের পিতার আনুগত্য করতে পারবে, সে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্য করতে পারবে। আর যে ব্যক্তি নিজের পিতাকে ক্রোধান্বিত করবে, সে ব্যক্তি মহান আল্লাহকে ক্রোধান্বিত করবে। এই বিধানটি নিজের মাতার ক্ষেত্রেও প্রযোজ্য।
2। এই হাদীসটির দ্বারা এই বিষয়টিও সাব্যস্ত হয় যে, পিতা-মাতার সাথে অসৎ আচরণ করা এবং তাদেরকে অসন্তুষ্ট করা একটি মহা পাপ।