১
নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড
লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮০
আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা হারাম
76 - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لاَ تَحْلِفُوْا بِالطَّوَاغِيْ، وَلاَ بِآبَائِكُمْ ".
( صحيح مسلم، رقم الحديث 6 - (1648)، ).
76 - অর্থ: আব্দুর রহমান বিন সামুরা [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “মহান আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয় তার নামে এবং তোমাদের বাপ-দাদার নামে তোমরা কোনো সময় শপথ করবে না”।
[সহীহ মুসলিম, হাদীস নং 6 - (1648)]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:
আবু সায়ীদ আব্দুর রহমান বিন সামুরা আল কুরাশী [রাদিয়াল্লাহু আনহু] হলেন এক জন আমির এবং রাষ্ট্রীয় শাসকগণের অন্তর্ভুক্ত বিখ্যাত সাহাবী। তিনি মাক্কা বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি সিজিস্তান এবং কাবুল ইত্যাতি এলাকায় যুদ্ধ করে জয়ী হন। এবং সেখানে তিনি রাষ্ট্রীয় নেতা ও বিশিষ্ট শাসক নিযুক্ত হন। অতঃপর খোরাসানে যুদ্ধ করে তিনি সেখানে জয় লাভ করেন। পরে তিনি বাসরা শহরে ফিরে আসেন। তাঁর মূতা যুদ্ধেও অংশগ্রহণ করার বিষয়টি একটি বিখ্যাত ঘটনা। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা হলো 14 টি।
অতঃপর তিনি বাসরা শহরে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এবং সেখানেই তিনি সন 50 হিজরীতে মৃত্যুবরণ করেন। তবে এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। [রাদিয়াল্লাহু আনহু]
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, সৃষ্টি জগতের কোনো বস্তুর বা ব্যক্তির কসম খাওয়া হারাম। তবে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন, যে ব্যক্তি তাঁর কাছে ইসলামের বিধি বিধান জানতে চেয়েছিলেন: “তাঁর পিতার শপথ সে যদি সত্য কথা বলে থাকে, তাহলে সে নিশ্চয় জাহান্নাম থেকে পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি”। [দেখতে পারা যায় সহীহ মুসলিম, হাদীস নং 9 - (11)] ।
এই হাদীসটির উত্তর হলো এই যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] উক্ত সাহাবীর পিতার শপথ করেছেন ওই সময়ে, যে সময়ে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করার বিষয়টি হারাম করা হয় নি। পরে যখন সেই বিষয়টি মহান আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়, তখন তিনি তা বর্জন করেন। তাই এক ও অদ্বিতীয় আল্লাহ, তাঁর নাম এবং তাঁর গুণাবলির শপথ ছাড়া অন্যের নামে শপথ করা হারাম ও অবৈধ। এই ক্ষেত্রে আরো অনেক উক্তি রয়েছে কিন্তু এই বিষয়টি লম্বা না করার উদ্দেশ্যে উক্ত উক্তিগুলিকে এখানে উল্লেখ করলাম না।
2। মহান আল্লাহ ছাড়া যে সমস্ত বতিল উপাস্য ও মূর্তি রয়েছে, সেই সমস্ত বতিল উপাস্য ও মূর্তিকে ( الطَّوَاغِيْ ) বলা হয়। ( الطَّوَاغِيْ ) হলো বহু বচন এবং ( الطاغية ) হলো এক বচন। আবার ( الطَّوَاغِيْ ) ওই সমস্ত লোককেও বলা হয়, যারা আল্লাহকে বিশ্বাস করে না আর কুকর্মে সীমালঙ্ঘন করে।