hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

মাসজিদে প্রবেশ ও মাসজিদ থেকে বের হওয়ার দোয়া

45 - عَنْ أَبِيْ حُمَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ 000 قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا دَخَلَ أحَدُكُمُ المَسْجِدَ؛ فَلْيَقُلْ : اَللَّهُمَّ ! افْتَحْ لِيْ أبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ، فَلْيَقُلْ : اَللَّهمَّ ! إِنِّيْ أسْألُكَ مِنْ فَضْلِكَ ".

( صحيح مسلم، رقم الحديث 68 - (713)، ).

45 - অর্থ: আবু হুমাঈদ [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত যে, তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন:

“তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন মাসজিদে প্রবেশ করবে, তখন সে এই জিকির">দোয়াটি পাঠ করবে”:

" اَللَّهمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمتِكَ ".

অর্থ: “হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার করুণার দরজাগুলি খুলে দিন”।

“আর যখন সে মাসজিদ থেকে বের হবে, তখন সে এই দোয়াটি পাঠ করবে”:

اَللَّهمَّ إنِّيْ أَسْألُكَ مِنْ فَضْلِكَ ".

অর্থ: “হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি”।

[সহীহ মুসলিম, হাদীস নং 68 -(713)]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:

আবু হুমাঈদ আসসায়েদী আল আনসারী, তাঁর উপনাম বা কুনিয়াত ও ডাকনামে বিখ্যাত সাহাবী। তাঁর প্রকৃত নামের বিষয়ে মতভেদ রয়েছে। তাই তাঁর নামের বিষয়ে বলা হয়েছে: তিনি হলেন আব্দুর রহমান বিন সায়াদ ইবনুল মুনজির। আবার এটাও বলা হয়েছে যে, তিনি হলেন আল মুনজির বিন সায়াদ। তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাহাবীগণের মধ্যে ছিলেন প্রকৃত ইসলামের বিধিবিধানের একজন পণ্ডিত ও বিশেষজ্ঞ বা আইনজ্ঞ।

আবু হুমাঈদ [রাদিয়াল্লাহু আনহু] মাদীনায় সন 60 হিজরীতে মৃত্যুবরণ করেন, এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। মাসজিদে প্রবেশ করার সময় এবং মাসজিদ থেকে বের হওয়ার সময়ের একাধিক দোয়া হাদীসের মধ্যে পাওয়া যায়। তবে মাসজিদে প্রবেশ করার সময় এবং মাসজিদ থেকে বের হওয়ার সময় মুসলিম ব্যক্তির এটা উচিত যে, সে আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রতি দরূদ ও সালাম পাঠ করবে, অতঃপর মাসজিদে প্রবেশ করার সময় বলবে:

" اَللَّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ ".

অর্থ: “হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার কৃপার দরজাগুলি উম্মুক্ত করে দাও”। এবং মাসজিদ থেকে বের হওয়ার সময় বলবে:

" اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ ".

অর্থ: “হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি”।

[দেখতে পারা যায়: সুনান আবু দাউদ, হাদীস নং 465, জামে তিরমিযী, হাদীস নং 314 এবং সুনান ইবনু মাজাহ, হাদীস নং 773, ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।

2। মাসজিদে প্রবেশ করার সময় যে দোয়াটি পাঠ করা হয়, সেই দোয়াটিতে মহান আল্লাহর কাছে তাঁর কৃপা প্রার্থনা করা হয়েছে। এবং মাসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়াটি পাঠ করা হয়, সেই দোয়াটিতে মহান আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করা হয়েছে। এর মধ্যে গুপ্ত তাৎপর্য বা রহস্য এটা থাকতে পারে যে, যে ব্যক্তি মাসজিদে প্রবেশ করে, সে এমন কাজে রত হয় যে, সেই কাজটির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য এবং জান্নাত লাভ করা যায়। সুতরাং এই কাজের জন্য মহান আল্লাহর কাছে তাঁর কৃপা প্রার্থনা করার বিষয়টি বেশি প্রযোজ্য। তাই তাঁর কাছে তাঁর কৃপা প্রার্থনা করা হয়। এবং যে ব্যক্তি মাসজিদ থেকে বের হয়, সে ব্যক্তি বৈধ পন্থায় রুজিরোজগারের কাজে রত হয়, তাই সেই কাজটির জন্য মহান আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করার বিষয়টি বেশি প্রযোজ্য হয়। তাই এই কাজটির জন্য মহান আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করা হয়। এই রহস্যের বিষয়ে মহান আল্লাহই অধিক জানেন।