hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

কোনো জিনিসের মূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে বেশি দাম বলা অবৈধ

34 - عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : نَهَى النََّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النََّجْشِ .

( صحيح البخاري، رقم الحديث 2142 ، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 13 - (1516)،).

34 - অর্থ: আব্দুল্লাহ বিন ওমার [রাদিয়াল্লাহু আনহুমা] থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কোনো জিনিস ক্রয় করার উদ্দেশ্য না রেখেই সেই জিনিসের মূল্য বৃদ্ধি করার ইচ্ছায় বেশি দাম বলা থেকে নিষেধ করেছেন।

[সহীহ বুখারী, হাদীস নং 2142 এবং সহীহ মুসলিম, হাদীস নং 13 - (1516), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 11 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, প্রকৃত ইসলামের আলোকে কোনো জিনিস ক্রয় করার উদ্দেশ্য না রেখেই সেই জিনিসের মূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে বেশি দাম বলা হারাম। তাই ইসলামী পরিভাষায় বাইউন্নাজাশ বলা হয়: সেই ক্রয়বিক্রয়কে যেই ক্রয়বিক্রয়ে দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেওয়া হয় ওই ব্যক্তির পক্ষ থেকে যে ব্যক্তি সেই দ্রব্যটি প্রকৃতপক্ষে ক্রয় করতে চায় না। কিন্তু সে অন্য লোককে প্রতারিত করার জন্য সেই দ্রব্যটির বেশি মূল্য বলে থাকে।

2। প্রকৃত ইসলাম ধর্ম মানুষের কল্যাণ এবং মঙ্গলের উদ্দেশ্যে ক্রয়বিক্রয় ও কেনাবেচাকে বৈধ ও হালাল করেছে। তবে যে দ্রব্যের ক্রয়বিক্রয়ের মধ্যে অজ্ঞতা এবং অস্পষ্টতা থাকবে। আর যে ক্রয়বিক্রয়ের মাধ্যমে বাজারের লোকজনের ক্ষতি সাধন হবে, সেই ক্রয়বিক্রয়কে হারাম করেছে। যাতে সমাজের লোকজনের মধ্যে অমঙ্গল, ঘৃণা, বিদ্বেষ, ঝগড়া ও দ্বন্দ্ব সৃষ্টি না হয়।

3 । প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক কোনো জিনিস ক্রয় করার উদ্দেশ্য না রেখেই সেই জিনিসের মূল্য বৃদ্ধি করার ইচ্ছায় বেশি দাম বলা হারাম ও অবৈধ। এবং যে ব্যক্তি এই কাজ করবে সে পাপাচারী বলে বিবেচিত হবে। আর ক্রয়বিক্রয় সঠিক হয়েছে বলেই পরিগণিত হবে। আর যে ব্যক্তি কোনো জিনিসের শুধু মাত্র মূল্য বৃদ্ধি করার ইচ্ছায় বেশি দাম বলবে সে ব্যক্তিই পাপাচারী বলে বিবেচিত হবে। এবং তার সাথে যদি বিক্রয়কারী মত দেয় এবং সমর্থন করে তাহলে সেই বিক্রয়কারীও পাপাচারী বলে বিবেচিত হবে।