১
নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড
লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৩
বিপদাপদে ধৈর্যধারণ করার মর্যাদা
39 - عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، زَوْجِ النَّبيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : " مَا مِنْ مُصِيْبَةٍ تُصِيْبُ الْمُسْلِمَ إِلاَّ كَفَّرَ اللَّهُ عَنْهُ بِهَا حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا ".
صحيح البخاري، رقم الحديث 5640 ، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 50 - (2572)،).
39 - অর্থ: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রিয়তমা আয়েশা উম্মুলমুমেনীন [রাদিয়াল্লাহু আনহা] থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “কোনো মুসলিম ব্যক্তি বিপদাপদে পতিত হলে, তার বিনিময়ে মহান আল্লাহ তার পাপ মোচন করে দেন। এমন কি শরীরে একটি কাঁটা বিধলেও তার বিনিময়ে পাপ মোচন করা হয়”।
[সহীহ বুখারী, হাদীস নং 5640 এবং সহীহ মুসলিম, হাদীস নং 50 -(2572), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।
* এই হাদীস বর্ণনাকারিণী সাহাবীয়ার পরিচয় পূর্বে 16 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটি বিপদাপদে ধৈর্যধারণ করার প্রতি উৎসাহ প্রদান করে। সুতরাং প্রকৃত মুসলিম ব্যক্তির সামনে যতই তীব্রতর পরিস্থিতি ও অবস্থা আসুক না কেনো, সে যেন সদা সর্বদা ধৈর্যধারণ করে।
2। প্রকৃত মুসলিম ব্যক্তির উপরে দুনিয়াতে বিপদাপদ আসে তার পাপের কারণে অথবা তার মর্যাদা উচ্চ করার জন্য এবং তার পাপ মচন করার জন্য; তাই মহান আল্লাহ তার জন্য যে সমস্ত বিপদ নির্ধারণ করবেন, তাতেই তাকে রাজি ও সন্তুষ্ট থাকতে হবে। এবং জেনে রাখতে হবে যে, এই বিপদের মধ্যেই তার জন্য দুনিয়া ও পরকালের কল্যাণ নিহিত রয়েছে।