১
নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড
লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৩
সৎ সঙ্গ গ্রহণ করার প্রতি উৎসাহ প্রদান
79 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ، وَخَيْرُ الْجِيرَْانِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِجَارِهِ ".
( جامع الترمذي، رقم الحديث 1944 ، قال الإمام الترمذي عن هذا الحديث بأنه : حسن غريب، وصححه الألباني ).
79 - অর্থ: আব্দুল্লাহ বিন আমর [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “সাথীদের মধ্যে সেই সাথী আল্লাহর নিকটে সর্বোত্তম যে, তার স্বীয় সাথীর নিকটে সর্বোত্তম সাথী বলে গণ্য করা হয়। আর প্রতিবেশীদের মধ্যে সেই প্রতিবেশী আল্লাহর নিকটে সর্বোত্তম যে, তার স্বীয় প্রতিবেশীর নিকটে সর্বোত্তম প্রতিবেশী বলে গণ্য করা হয়”।
[জামে তিরমিযী, হাদীস নং 1944, ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গারীব বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 37 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, যে ব্যক্তি স্বীয় সাথী এবং স্বীয় প্রতিবেশীর বেশি উপকার করতে পারবে, সেই ব্যক্তি মহান আল্লাহর নিকটে বেশি মর্যাদাবান ও পুণ্যের অধিকারী হতে পারবে।
2। মুসলিম ব্যক্তির জন্য একটি উত্তম বিষয় হলো এই যে, সে সদা সর্বদা নিজের জন্য এমন ভালো সাথি ও সৎ সঙ্গ চয়ন করবে যে, সেই সাথি সঠিক নিয়মে প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক নিজের জীবন পরিচালিত করে। যাতে কেয়ামতের দিন তার সাথে পুনরুত্থিত হতে পারে। আর মুসলিম ব্যক্তির জন্য এটাও একটি উত্তম বিষয় যে, সে নিজের জন্য খারাপ ও পাপাচারী সাথি ও সঙ্গ সদা সর্বদা বর্জন করবে।