hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৩

মোনাফেকদের কতকগুলি নিদর্শন

89 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ : إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ ".

( صحيح البخاري، رقم الحديث 33 ، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 107 - (59)،).

89 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হতে বর্ণনা করেছেন, নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “মুনাফেকের নিদর্শন হলো তিনটি: যখন সে কথা বলবে, তখন সে মিথ্যা কথা বলবে। আর যখন সে ওয়াদা করবে, তখন সে ওয়াদা ভঙ্গ করবে। এবং তার কাছে যখন আমানত রাখা হবে, তখন সে আমানতের খেয়ানত করবে”।

[সহীহ বুখারী, হাদীস নং 33 এবং সহীহ মুসলিম, হাদীস নং 107 -(59), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 1 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটি মুসলিম ব্যক্তিকে সতর্ক করে ওয়াদা ভঙ্গ করা হতে, মিথ্যা কথা ও সংবাদ প্রচার করা হতে এবং আমানতের খেয়ানত করা হতে।

2- মোনাফেক বলা হয় সেই ব্যক্তিকে, যে ব্যক্তি নিজের অন্তরে কিছূ খারাপ বস্তু গোপন করবে। আর কপটতা করে ভালো বস্তুটিকে সে প্রকাশ করবে। তাই প্রকৃতপক্ষে সে তার অন্তরে প্রকৃত ইসলাম ধর্মকে ঘৃণা করে ও অবিশ্বাস করে, কিন্তু প্রকাশ্যভাবে সে নিজেকে মুসলিম ব্যক্তি হিসেবে পরিগণিত করে।

3- এই হাদীসটির সারাংশ হলো এই যে, উল্লিখিত বিষয়গুলি কপটতা ও ভণ্ডামির নিদর্শন। তাই যে ব্যক্তির মধ্যে এই হাদীসটির উল্লিখিত বিষয়গুলি বিরাজ করবে, সে ব্যক্তি মোনাফেকদের অভ্যাসে অভ্যাসিত হবে।