১
নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড
লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৮
কন্যা সন্তানদেরকে যত্নসহকারে প্রতিপালন করার মর্যাদা
44 -عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ عَالَ جَارِيَتَيْنِ دَخَلْتُ أَنَا وَهُوَ الْجَنَّةَ كَهَاتَيْنِ وَأَشَارَ بِإِصْبَعَيْهِ ".
( جامع الترمذي، رقم الحديث 1914 ، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 149 -(2631) ، وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه : حسن غريب، وصححه الألباني ).
44 - অর্থ: আনাস [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে ব্যক্তি দুইটি কন্যাকে যত্নসহকারে প্রতিপালন করবে, আমি ও সেই ব্যক্তি জান্নাতে এই দুইটির মত থাকবো। আর তিনি স্বীয় দুইটি আঙ্গুল দ্বারা ইশারা করলেন”।
[জামে তিরমিযী, হাদীস নং 1914 এবং সহীহ মুসলিম, হাদীস নং 149 - (2631), তবে হাদীসের শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গারীব বলেছেন। এবং আল্লামা নাসেরুদ্দিন আল আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 3 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, কন্যা সন্তান প্রাপ্ত হওয়ার বিষয়টি হলো মহান আল্লাহর কাছ থেকে কল্যাণ লাভ করার উপাদান। এবং কন্যা সন্তানদেরকে যত্নসহকারে প্রতিপালন করা হলো একটি সহজ বিষয়। আর তাদের প্রতি একনিষ্ঠতার সহিত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অনুগ্রহ করলে জান্নাত পাওয়া যায়।
2। এই হাদীসটি কন্যা সন্তানদেরকে যত্নসহকারে প্রতিপালন করার প্রতি, এবং আন্তরিকভাবে তাদের ভরণপোষণ বহন করার প্রতি উৎসাহ প্রদান করে।