১
নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড
লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
অনুবাদের পদ্ধতি
এই বইটির অনুবাদ পদ্ধতি একটু আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে; কেননা অত্র বইটিতে আরবি ভাষার ভাবার্থের অনুবাদ বাংলা ভাষার ভাবার্থের দ্বারা করা হয়েছে। তাই কোনো সম্মানিত পাঠকের মনে অনুবাদ সম্পর্কে কোনো প্রকার সংশয় জেগে উঠলে, ওলামায়ে ইসলামের বিশদ বিবরণ বা ব্যাখ্যা আরবী ভাষায় একটু গভীরতার সহিত দেখে নিলে সর্ব প্রকার সংশয় দূর হয়ে যাবে। এবং এই বইটির বাংলা অনুবাদ নির্ভরযোগ্য সাব্যস্ত হবে বলেই আশা করি ইনশা আল্লাহ। তবে এই বইটির দোষ-ত্রুটি, অসম্পূর্ণতা এবং মুদ্রণ প্রমাদ প্রভৃতি একেবারেই নেই, এই দাবি আমি করছি না। তাই এই বইটি সম্পর্কে যখন কোনো গঠনমূলক শিক্ষণীয়, সাহিত্যিক, সাংস্কৃতিক, বানান ও লিখনপদ্ধতি এবং মতবাদের ব্যাপারে সুচিন্তিত মতামত আমার দৃষ্টিগোচর হবে, তখন তা আমার নিকটে ধন্যবাদ ও কৃতজ্ঞতার সাথে আগ্রহের সহিত যত্নসহকারে সাদরে গৃহীত হবে ইনশা আল্লাহ।
وصلى الله وسلم على نبينا محمد، وعلى آله وأصحابه، وأتباعه، والحمد لله رب العالمين .
অর্থ: আল্লাহ আমাদের নাবী মুহাম্মাদ এবং তাঁর পরিবার-পরিজন, সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত তাঁর অনুসরণকারীগণকে অতিশয় সম্মান ও শান্তি প্রদান করুন। সকল প্রশংসা সব জগতের প্রকৃত প্রভু মহান আল্লাহর জন্য।
প্রণয়নকারী
ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ
তাং 17/2/1438 হিজরী {17/11/2016 খ্রিস্টাব্দ}
[email protected]