১
নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড
লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
প্রকৃত ইসলাম একটি সহজ ধর্ম
2 - عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : قَالَ : النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْجَنَّةُ أَقْرَبُ إِلَى أَحَدِكُمْ مِنْ شِرَاكِ نَعْلِهِ، وَالنَّارُ مِثْلُ ذَلِكَ ".
( صحيح البخاري، رقم الحديث 6488)، ).
2 - অর্থ: আব্দুল্লাহ [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি বলেন যে, নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “জান্নাত হলো তোমাদের জুতার ফিতা থেকেও সন্নিকটে অবস্থিত। আর জাহান্নামও অনুরূপ নিকটবর্তী”। [ সহীহ বুখারী, হাদীস নং 6488]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:
আব্দুল্লাহ বিন মাসউদ [রাদিয়াল্লাহু আনহু] হলেন ওই সমস্ত সাহাবীদের মধ্যে একজন, যাঁরা ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি সাহাবীগণের মধ্যে মর্যাদা সম্পন্ন ও ফাকীহ এবং কুরআন তেলাওয়াতে সর্বোত্তম কারী ছিলেন। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা 848 টি। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে সমস্ত যুদ্ধে তিনি যোগদান করেছেন।
আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর মৃত্যুবরণের পর শামদেশে ইয়ারমূকের যুদ্ধেও তিনি অংশ গ্রহণ করেছিলেন। ওমার [রাদিয়াল্লাহু আনহু] তাঁকে ইসলাম ধর্মের শিক্ষা প্রদানের জন্য কুফা শহরে প্রেরণ করেছিলেন। ওসমান বিন আফফান [রাদিয়াল্লাহু আনহু] তাঁকে সেখানে আমীর নিযুক্ত করেছিলেন। ওসমান বিন আফফান তাঁকে আবার মাদীনায় আসতে নির্দেশ প্রদান করেছিলেন। তিনি মাদীনায় সন 32 হিজরীতে 60 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এবং মাদীনার বিখ্যাত আলবাকী কবরস্থানে তাঁকে দাফন করা হয় [রাদিয়াল্লাহু আনহু] ।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির মধ্যে شِرَاكُ النَّعْلِ শব্দ দুটির ভাবার্থ হলো: জুতার ফিতা, এই ফিতাটি মানুষের অতি সন্নিকটে অবস্থিত। অতি নিকটবর্তীর বস্তুকে বুঝানোর জন্য এই শব্দ দুটি প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করা হয়।
2। প্রকৃত ইসলাম ধর্ম একটি সহজসাধ্যতা এবং স্বচ্ছন্দতার ধর্ম; সুতরাং এই ধর্মের আকীদা বা মতবাদ অতি সহজ; তাই তাতে কোনো প্রকারের অস্পষ্টতা ও জটিলতা নেই। এই ধর্মের ইবাদত বা উপাসনার নিয়ম পদ্ধতিও খুব সহজ; তাই তাতেও কোনো প্রকারের কষ্টদায়ক এবং শ্রান্তি-ক্লান্তির বিষয় নেই। এই ধর্মের চারিত্রিক দিকটিও উন্নত মানের; অতএব এতে কোনো কিছু অস্বাভাবিক বস্তু নেই এবং সূক্ষ্ম সঠিক বুদ্ধির পরিপন্থী ও উত্তম রীতির বিপরীত কোনো বস্তুর স্থান নেই।
3। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, প্রকৃত ইসলামের আলোকে সৎ উদ্দেশ্য এবং সৎ কর্মের মাধ্যমে জান্নাত লাভ করা অতি সহজ। অনুরূপভাবে পাপ ও কুপ্রবৃত্তির অনুসরণের মাধ্যমে জাহান্নামের আগুনে প্রবেশ করাও অতি সহজ। তাই সৎ কর্মের ক্ষুদ্রতম অংশকেও তুচ্ছ জ্ঞান করা উচিত নয়। তদ্রুপভাবে পাপ এবং কুপ্রবৃত্তির অণু পরিমাণ অংশকেও হেয় জ্ঞান করা উচিত নয়। কেননা মানুষ তো জানে না যে, তার কোন্ সৎ কর্মটির মাধ্যমে মহান আল্লাহ তার প্রতি দয়া করবেন। এবং তার কোন্ পাপ এবং কুপ্রবৃত্তিটির মাধ্যমে মহান আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যাবেন।