hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

পবিত্র কুরআনের ধারক বাহকের সম্মান করা অপরিহার্য

90 - عَنْ أَبِيْ مُوْسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ : إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَحَامِلَ الْقُرْآنِ غَيْرَ الْغَالِيْ فِيْهِ وَالْجَافِيْ عَنْهُ، وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقْسِطِ ".

( سنن أبي داود، رقم الحديث 4843 ، وحسنه الألباني ).

90 - অর্থ: আবু মুসা আল আশআরী [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “অধিক বয়স্ক মুসলিম ব্যক্তিকে সম্মান করা, পবিত্র কুরআনের সীমালঙ্ঘনকারী নয় এবং তা পরিত্যাগকারীও নয় এমন পবিত্র কুরআনের ধারক বাহক ব্যক্তিগণের [হাফেজ, কারী, বিদ্বান, সুশিক্ষিত জ্ঞানি, মুফাসসির, মুফতী ইত্যাদি লোকদের] সম্মান করা, এবং ন্যায়পরায়ণ বাদশার সম্মান করা, মহান আল্লাহরই সম্মান করার অন্তর্ভুক্ত বিষয়।

[সুনান আবু দাউদ, হাদীস নং 4843, আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে হাসান (সুন্দর) বলেছেন]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 28 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। প্রকৃত ইসলাম ধর্ম আহ্বান জানায় অধিক বয়স্ক মুসলিম ব্যক্তিকে সম্মান করার প্রতি। তাই তিনি কোনো সভার মধ্যে থাকলে তাঁকে অন্তর থেকে শ্রদ্ধা করা, তাঁর সাথে ভদ্রতা, নম্রতা বজায় রাখা এবং তাঁর প্রতি দয়া করা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলি মহান আল্লাহরই সম্মান করার নামান্তর।

2- এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, যে ব্যক্তি পবিত্র কুরআনের প্রকৃত ধারক, বাহক, কারী, বিদ্বান, সুশিক্ষিত জ্ঞানি, মুফাসসির এবং তার অবলম্বনকারীর সম্মান করা, মহান আল্লাহরই সম্মান করার অন্তর্ভুক্ত বিষয়।

والحمد لله الذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على رسولنا محمد، وعلى آله وصحبه أجمعين .

অর্থ: এবং সকল প্রশংসা আল্লাহর জন্য, যাঁর অনুগ্রহে সমস্ত সৎকর্ম সম্পন্ন হয়। আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদ এবং তাঁর পরিবার-পরিজন এবং সাহাবীগণের প্রতি অতিশয় সম্মান ও শান্তি অবতীর্ণ হোক।