১
নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড
লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৮
কবর পাকা করা হারাম
84 - عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : نَهَى رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصََّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ .
( صحيح مسلم، رقم الحديث 94 -(970)، ).
51 - অর্থ: জাবের [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কবরকে পাকা করতে, তার উপরে বসতে এবং তার উপরে প্রাসাদ নির্মাণ করতে নিষেধ করেছেন। [সহীহ মুসলিম, হাদীস নং 94 - (970)]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 22 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, কবরকে পাকা করা, তার উপরে প্রাসাদ প্রস্তুত করা অথবা গুম্বজ বা মিনার ও কক্ষ কিংবা মাসজিদ ইত্যাদি নির্মাণ করা হারাম ও অবৈধ। কেননা মৃত ব্যক্তি এই সব জিনিসের দ্বারা উপকৃত হবে না এবং এই সব জিনিসের তার কোনো প্রয়োজনও নেই।
2। এই হাদীসটির মধ্যে পাকা প্রাসাদ বা বাড়ি এবং ঘর নির্মাণ করার উপকরণের দ্বারা কবর পাকা করার কথাটি উল্লিখিত হয়েছে। যাকে ( اَلْجَصُّ ) বলা হয়। এর দ্বারা ঘর প্রাসাদ বা বাড়ি ও পাথর সুন্দর করা হয়। তাই কবরকে এই সব জিনিসের দ্বারা সুন্দর করলে, সাধারণ মানুষের জন্য এই ধরণের পাকা কবর আকর্ষণীয় স্থানে পরিণত হবে। এবং সাধারণ লোকজন মনে করবে যে, এই ধরণের কবরগুলির কোনো আলাদা বৈশিষ্ট্য রয়েছে; সুতরাং এই ধরণের কবরগুলিকে নিয়ে তারা অতিরঞ্জিত করবে অথবা সেখানে এমন কতকগুলি কাজ করবে, যেই কাজগুলি করা প্রকৃত ইসলাম ধর্মে জায়েজ নয়। আবার এটাও জেনে রাখা দরকার যে, কবরকে পাকা করা, তার উপরে প্রাসাদ প্রস্তুত করা অথবা গুম্বজ বা মিনার ও কক্ষ কিংবা মাসজিদ ইত্যাদি নির্মাণ করার কারণে কবরের কাছে প্রকৃত ইসলামের বিপরীত ও সীমালঙ্ঘনের কাজ হয়। এবং মহান আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার উপাদান নির্ধারণ করা হয়। তাই এই হাদীসে কবরকে পাকা করতে নিষেধ করা হয়েছে।
3। এই হাদীসটির দ্বারা এটা প্রতিমান হয় যে, কবরের উপরে বসা, হেলান দেওয়া এবং ভর দেওয়া একটি হারাম কাজ। কেননা এর দ্বারা সমাহিত বা দাফনকৃত ব্যক্তির সম্মান নষ্ট করা হয়। তাই যেমন সমাহিত ব্যক্তির সম্মান রক্ষা করা উচিত, তেমনি তার কবরেরও সম্মান রক্ষা করা উচিত।