১
নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড
লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৯
ক্রয় বিক্রয় সংক্রান্তে কসম খাওয়া নিষিদ্ধ
75 - عَنْ أَبِيْ قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَقُوْلُ : " إِيَّاكُمْ وَكَثرَةَ الْحَلِفِ فِي الْبَيْعِ؛ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمََّ يَمْحَقُ ".
( صحيح مسلم، رقم الحديث 132 - (1607)، ).
75 - অর্থ: আবু কাতাদা [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি নিশ্চয় আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে বলতে শুনেছেন, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেন: “ব্যবসার কাজে অধিক কসম খাওয়া হতে বিরত থাকবে। ব্যবসার কাজে অধিক কসম খাওয়ার মাধ্যমে মাল বেশী বিক্রি হয়, কিন্তু তাতে কল্যাণ বিনষ্ট হয়ে যায়”।
[সহীহ মুসলিম, হাদীস নং 132 - (1607)]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 8 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, ক্রয় বিক্রয় সংক্রান্তে অকারণে ও বিনা প্রয়োজনে কসম খাওয়া অবৈধ বা হারাম।
2। মুসলিম ব্যবসায়ীর অবশ্য কর্তব্য হলো এই যে, সে সদা সর্বদা বৈধ পবিত্র রুজিরোজগার করবে প্রকৃত ইসলামের শিক্ষা সম্মত নিয়ম পন্থা অনুযায়ী। আর নিজেকে অমঙ্গল থেকে রক্ষা করার জন্য আল্লাহকে ভক্তিসহকারে ভয় করবে এবং বেশি কসম খাওয়া থেকে নিজেকে দূরে রাখবে।