১
নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড
লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৪
সন্তানের দোয়ার মাধ্যমে মাতা-পিতার সমুন্নত মর্যাদা লাভ হয়
80 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ؛ فَيَقُوْلُ : أَنَّى لِيْ هَذَا؟ فَيُقَالُ : بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ ".
( سنن ابن ماجه، رقم الحديث 3660 ، وحسنه الألباني ).
80 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “পরকালে জান্নাতের মধ্যে প্রকৃত মুসলিম ব্যক্তির মর্যাদাকে নিশ্চিতভাবে অতি সমুন্নত করে দেওয়া হবে। তাই সে বলবে: এই সমুন্নত মর্যাদা আমার কিভাবে লাভ হলো? তখন তাকে বলা হবে: এই সমুন্নত মর্যাদা তুমি লাভ করেছো এই জন্য যে, তোমার সন্তান মহান আল্লাহর নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে”।
[সুনান ইবনু মাজাহ, হাদীস নং 3660, আল্লামা নাসেরুদ্দিন আল আলবাণী হাদীসটিকে হাসান (সুন্দর) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 1 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দাবি মোতাবেক প্রকৃত ইসলামের সঠিক আকীদা বা মতবাদ, বিধি-বিধান এবং সুনীতি ও চারিত্রিক বৈশিষ্ট্যগুলির আলোকে সন্তানসন্ততির সুন্দরভাবে শিক্ষা প্রদান করা অপরিহার্য। কেননা যে সন্তান মাতা-পিতার জন্য মহান আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, সে যেন প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক নিজে সজ্জনদের অন্তর্ভুক্ত হয়। কিন্তু যে সন্তান নিজেই সজ্জনদের অন্তর্ভুক্ত নয়, সে নিজের জন্য অথবা নিজের মাতা-পিতার জন্য কিংবা অন্য কোনো লোকের জন্য মহান আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করতে পারবে না।
2। প্রত্যেক মুসলিম সুসন্তানের উচিত যে, সে যেন, তার মাতা-পিতার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করে এবং তাঁদের পক্ষ থেকে তাঁদের মঙ্গলের জন্য দান প্রদান করে।
3। প্রত্যেক মুসলিম সুসন্তানের জিকির">দোয়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে তার মাতা-পিতার সমুন্নত মর্যাদা লাভ হয়।