hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

জাহান্নামীদের বিবরণ

70 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ضِرْسُ الْكَافِرِ أَوْ نَابُ الْكَافِرِ مِثْلُ أُحُدٍ، وَغِلَظُ جِلْدِهِ مَسِيرَةُ ثَلاَثٍ ".

( صحيح مسلم، رقم الحديث 44 - (2851)، ).

70 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “অমুসলিম জাহান্নামী ব্যক্তির মাড়ির দাঁত অথবা কর্তনদন্ত হবে ওহুদ পাহাড়ের মত, এবং তার চামড়ার পুরুত্ব হবে তিন দিনের ভ্রমন পথের দূরত্বের মত”।

[সহীহ মুসলিম, হাদীস নং 44 - (2851)]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 1 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। মহান আল্লাহ জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুনে সমস্ত প্রকারের শাস্তি ও কষ্টদায়ক বস্তু রেখেছেন। আর মহান আল্লাহ জাহান্নামের আগুন সৃষ্টি করেছেন অমুসলিমদের জন্য, মোনাফেকদের জন্য এবং মুসলিম পাপাচারীদের জন্য। আমি মহান আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি ও কষ্টদায়ক বস্তু থেকে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি।

2। জাহান্নামীদের দৈহিক অবস্থা পরকালে পরিবর্তিত হয়ে যাবে। সুতরাং তাদের এই দুনিয়ার দৈহিক অবস্থা পরকালে থাকবে না। কেননা তাদের দেহ বিশাল হয়ে যাবে, তাদেরকে অনেক লম্বাচওড়া করে দেওয়া হবে। তাই তাদের দৈহিক আকারও খুব বড়ো হয়ে যাবে। সুতরাং একজন জাহান্নামী ব্যক্তির শারীরিক আকার হবে উঁচু উঁচু পাহাড়ের চেয়েও বেশি বড়ো। অনুরূপভাবে জাহান্নামীদের মাথা এবং দাঁত হবে খুব বড়ো বড়ো এবং তাদের দেহের চামড়াও হবে খুব মোটা মোটা। যেন তারা জাহান্নামের গুরুতর শাস্তি ভোগ করতে পারে।

3। অমুসলিমদের জন্য জাহান্নামের গুরুতর শাস্তি কোনো দিন শেষ হবে না এবং কোনো দিন সেই শাস্তিকে তাদের জন্য হালকা বা কম করা হবে না। তাদের কাছে সব দিক থেকে মরণ আসবে কিন্তু তারা মৃত্যুহীন হয়ে যাবে। সুতরাং তাদের কোনো দিন মরণও হবে না যে, তারা শাস্তি ভোগ করা থেকে কোনো দিন পরিত্রাণ পাবে।