hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

মহাপাপে লিপ্ত হওয়া থেকে সতর্কীকরণ

33 - عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : " ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ : الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمَرْأَةُ الْمُتَرَجِّلَةُ، وَالدَّيُّوْثُ، وَثَلاَثَةٌ لاَ يَدْخُلُوْنَ الْجَنَّةَ : الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمُدْمِنُ عَلَى الْخَمْرِ، وَالْمَنَّانُ بِمَا أَعْطَى ".

( سنن النسائي، رقم الحديث 2562 ، وَحسنه الألباني وصححه ).

33 - অর্থ: আব্দুল্লাহ বিন ওমার [রাদিয়াল্লাহু আনহুমা] থেকে বর্ণিত। তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষের বেশ ধারণকারিণী মহিলা এবং দাইয়ূস। আর তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। পিতামাতার অবাধ্য সন্তান, অভ্যস্ত মাদকসেবী বা মদ্যাসক্তি, দান করে বা উপকার করে তার খোঁটা প্রদান কারী বা নিন্দুক”।

[সুনান নাসায়ী, হাদীস নং 2562, আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 11 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। মহান আল্লাহ তাঁর পবিত্র গ্রন্থ আল কুরআনের মধ্যে যে ভাবে নিজের বিবরণ প্রদান করেছেন এবং আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁর নির্ভরযোগ্য হাদীসের মধ্যে যে ভাবে মহান আল্লাহর বিবরণ প্রদান করেছেন সেই ভাবেই মহান আল্লাহর প্রতি ঈমান স্থাপন করা অপরিহার্য। এবং তাতে কোনো প্রকার বিকৃত, পরিবর্তন, পরিবর্ধন, অস্বীকার বা প্রত্যাখ্যান, সাদৃশ্য বর্ণনা বা দৃষ্টান্ত স্থাপন করা এবং ধরণ, গঠন ও পদ্ধতি নির্ধারণ করা চলবে না। তাই মহান আল্লাহর দৃষ্টিপাত করা বা তাকানো অথবা দেখার বিষয়টি তাঁর জন্য সাব্যস্ত রয়েছে। সুতরাং মহান আল্লাহ যেমনভাবে দৃষ্টিপাত করা বা তাকানো অথবা দেখার উপযোগী তেমনিভাবেই তিনি দৃষ্টিপাত করেন বা তাকান অথবা দেখেন। আর মহান আল্লাহর এই দৃষ্টিপাত করা বা দেখার গুণ ও বৈশিষ্ট্যটি তাঁর ক্রিয়া সম্পাদন এবং কার্যপরম্পরার গুণাবলির অন্তর্ভুক্ত রয়েছে সুতরাং এই গুণ ও বৈশিষ্ট্যটি তাঁর ইচ্ছা ও ক্ষমতার সঙ্গে জড়িত আছে।

2। পুরুষের বেশ ধারণকারিণী নারী বা মহিলা তাকেই বলা যেতে পারে, যে নারী পুরুষের পোষাক, অবস্থা, গুণ ও বৈশিষ্ট্য অবলম্বন করে। আর ওই ব্যক্তিকে দাইয়ূস বলা হয়: যে ব্যক্তি তার পরিবারের অশ্লীলতা, কুকর্ম এবং ব্যভিচারকে সমর্থন করে। তাই দাইয়ূস তার পরিবারের লোকজনকে ব্যভিচারের কাজে অথবা ব্যভিচারের উপকরণের মধ্যে নির্জন জায়গায় এবং নিরিবিলিতে অশালীন কর্মে দেখতে পেলে, সে তাদের প্রতিবাদ করবে না এবং আপত্তিজ্ঞাপন করবে না। আর মদ্যাসক্তি হলো: সেই মাদকাসক্তি ব্যক্তি যে, ব্যক্তি মাদক দ্রব্যের প্রতি প্রবল অনুরাগী এবং তওবা না করেই সে মৃত্যুবরণ করে।

3। খোঁটাদানকারী সেই ব্যক্তিকে বলা হয়: যে ব্যক্তি কোনো লোকের উপকার করার পরে তাকে খোঁটা প্রদান করে। এবং নিজেকে মহানুভবতার উচ্চস্তরের লোক মনে করে। আর পিতামাতার অবাধ্য হওয়া একটি মহা পাপ। আর যে ব্যক্তি উল্লিখিত পাপে পতিত হয়েছে, সে যেন মহান আল্লাহর শাস্তি আসার পূর্বেই অতি সত্তর তওবা করে।