hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

দরিদ্র লোকজনের সেবা করার প্রতি ইসলামের আহ্বান

18 - عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ رحمه الله قَالَ : رَأَى سَعْدٌ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ لَهُ فَضْلاً عَلَى مَنْ دُونَهُ؛ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " هَلْ تُنْصَرُوْنَ وَتُرْزَقُوْنَ إِلاَّ بِضُعَفَائِكُمْ ".

( صحيح البخاري، رقم الحديث 2896).

18 - অর্থ: মুসআব বিন সায়াদ [রাহিমাহুল্লাহ] হতে বর্ণিত তিনি বলেন: সায়াদ [রাদিয়াল্লাহু আনহু] মনে করতেন যে, গরিবগুরবো বা দরিদ্র লোকজনের উপর তাঁর মর্যাদা আছে। তাই আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বললেন: “তোমরা আল্লাহর সাহায্য ও জীবিকা বা রুজি প্রাপ্ত হয়ে থাকো তোমাদের মধ্যে যারা গরিবগুরবো বা দরিদ্র লোকজন আছে তাদের মাধ্যমে”।

[সহীহ বুখারী, হাদীস নং 2896]।

* এই হাদীস বর্ণনাকারীর পরিচয়:

মুসআব বিন সায়াদ [রাহিমাহুল্লাহ] একজন বিশিষ্ট তাবেয়ী। তিনি হলেন সায়াদ বিন আবু অক্কাস আজ জহরী। তিনি কুফা শহরে স্থায়ীভাবে অবস্থান করেছিলেন। এবং সেখানেই তিনি সন 103 হিজরীতে মৃত্যুবরণ করেছেন।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবী সায়াদ বিন আবু অক্কাস এর পরিচয় পূর্বে 5 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। প্রকৃত ইসলাম ধর্ম সাধারণভাবে মুসলিম জাতির মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতার নীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান করার বিধান স্থাপন করা এবং তা মেনে চলার প্রতি উৎসাহ প্রদান করে।

2। প্রকৃত ইসলাম ধর্ম গরীবদের যত্ন ও সাহায্য সহযোগিতা করার প্রতি আহ্বান জানায়।

3। এই হাদীসটির দ্বারা সাব্যস্ত হয় যে, গরীবদের মাধ্যমে দুশমনদেরকে দমন করা যায় ও তাদের অমঙ্গল হতে রক্ষা পাওয়া যায় এবং ধনীদের জীবিকার সম্প্রসারণ হয়। তাই গরীবদের সম্মান করা উচিত। আর অহংকার করে তাদেরকে অগ্রাহ্য করা উচিত নয়। অতএব তাদেরকে কোনো সময় তুচ্ছতাচ্ছিল্য করা বৈধ নয়।