hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

কুরবানির কতকগুলি বিধিবিধান

3 - عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ : ضَحَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ، وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا .

( صحيح البخاري، رقم الحديث 5565 ، وصحيح مسلم، رقم الحديث 17 - (1966)،).

3 - অর্থ: আনাস [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি বলেন: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সাদা অথবা সাদাকালো রঙয়ের শিং ওয়ালা দুইটি পুরুষ মেষ কিংবা দুইটি খাসির কুরবানি দিয়েছিলেন। তিনি নিজের পা উক্ত দুইটি পুরুষ মেষ বা দুইটি খাসির ঘাড়ের ডান পাশে রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজ হাতে জবাই করেছিলেন। [সহীহ বুখারী, হাদীস নং 5565 এবং সহীহ মুসলিম, হাদীস নং 17 -(1966) ]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:

আবু হামজা আনাস বিন মালিক আল আনসারী [রাদিয়াল্লাহু আনহু] একজন বিশিষ্ট সাহাবী। হিজরতের 10 বছর পূর্বে মাদীনাতে তাঁর জন্ম হয়, ছোটকালে নাবালক অবস্থাতেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সান্নিধ্যে ধারাবাহিক ভাবে 10 বছর যাবৎ থেকে তাঁর খাদেম-সেবক হিসেবে সর্বোত্তম উপাধি লাভ করেন। এবং আল্লাহর রাসূলের মৃত্যু পর্যন্ত তিনি তাঁর দেখমতে রত থাকেন। অতঃপর দামেশকে চলে যান, সেখান থেকে বাসরায় গমন করেন। তিনি অনেক হাদীস বর্ণনা করেছেন, তার বর্ণিত হাদীসের সংখ্যা 2285 টি। তিনি বাসরা শহরে একশত বা তার অধিক বয়স প্রাপ্ত হয়ে সন 93 হিজরীতে মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] ।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির মধ্যে ( اَلْأَمْلَح ) শব্দটির ভাবার্থ হলো: বিশুদ্ধ সাদা, তবে আরবী ভাষার কতকগুলি ভাষাবিদ বলেছেন: সাদা এবং কিছু কালো ডোরাকাটা বর্ণের রেখাযুক্তকে আল আমলাহ ( اَلْأَمْلَح ) বলে। তবে এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে।

2। যে ব্যক্তি কুরবানির পশু বা অন্য চতুষ্পদ জন্তু জবাই করবে, সে যেন জবাই করার সময় বিসমিল্লাহ বলে জবাই করে। এবং বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহু আকবার বলাও উত্তম।

3। কুরবানির শর্তাবলির মধ্যে এই বিষয়টি রয়েছে যে, কুরবানির জন্তু যেন গৃহপালিত চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত হয়। যেমন:- উট, গরু এবং ছাগল। তবে ছাগলের মধ্যে পড়ছে: ভেড়া বা মেষ ও দুম্বা।

কুরবানির পশু অথবা প্রাণীসমূহ যেন ওই সমস্ত দোষ কিংবা খুঁত হতে মুক্ত হয়, যে সমস্ত দোষ কিংবা খুঁতের কারণে সেই পশু অথবা প্রাণীসমূহের কুরবানি করা বৈধ বা যথেষ্ট হবে না।

সুতরাং কুরবানির গৃহপালিত পশু অথবা প্রাণীসমূহ যেন স্পষ্ট কানা, স্পষ্ট রোগী, স্পষ্ট খোঁড়া এবং অত্যান্ত দুর্বল ও এমন ছিপছিপে পাতলা বা মিহি, যার গায়ে হাড় ছাড়া গোস্ত মাংস কিছুই নেই্ এমন না হয়।