hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

কোমরে হাত রেখে নামাজ পড়া জায়েজ নয়

23 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : " نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا ".

( صحيح البخاري، رقم الحديث 1220 ، واللفظ له، وصحيح مسلم، رقم الحديث 46 - (545)،).

23 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি বলেন: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কোমরে হাত রেখে নামাজ পড়তে নিষেধ করেছেন।

[সহীহ বুখারী, হাদীস নং 1220 এবং সহীহ মুসলিম, হাদীস নং 46 - (545), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 1 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। আরবী ভাষায় নামাজের মধ্যে কোমরের উপরে এক হাত কিংবা দুই হাত রেখে নামাজ পড়াকে ( اَلْاِخْتِصَار ) আল ইখতিসার বলা হয়। তবে এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে।

2। মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন নামাজে প্রবেশ করে সব চেয়ে সুন্দর অবস্থায়।

3। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, কোমরে হাত রেখে নামাজ পড়া জায়েজ নয়।