hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

সিজদার অবস্থায় দোয়া করার প্রতি উৎসাহ প্রদান

83 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، أَنََّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " أَقْرَبُ مَا يَكُوْنُ الْعَبْدُ مِن رِّبِّهِ وَهُوَ سَاجِدٌ؛ فَأَكْثِرُوْا الدُّعَاءَ ".

( صحيح مسلم، رقم الحديث 215 -(482)، ).

83 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যখন মুসলিম ব্যক্তি সিজদা অবস্থায় থাকে, তখন সে তার প্রতিপালক মহান আল্লাহর অধিকতর নিকটবর্তী হয়ে যায়। অতএব এই অবস্থায় তোমরা বেশি বেশি জিকির">দোয়া করবে”।

[সহীহ মুসলিম, হাদীস নং 215 - (482)]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 1 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, সিজদা হলো মহান আল্লাহর বড়ো ইবাদতের অন্তর্ভুক্ত এমন একটি ইবাদত, যে এই ইবাদতটির মাধ্যমে মুসলিম ব্যক্তি মহান আল্লাহর নৈকট্য, করুণা এবং অনুগ্রহ লাভ করে।

2। মুসলিম ব্যক্তির জন্য এটা প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক বৈধ কর্ম যে, সে নফল বা ফরজ নামাজের মধ্যে তার প্রতিপালক মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। তবে নামাজের মধ্যে সিজদার অবস্থায় দোয়া করা বেশি উত্তম।

3। মুসলিম ব্যক্তির জন্য এটা একটি উত্তম কাজ যে, সে পবিত্র কুরআন এবং নির্ভরযোগ্য হাদীসের মধ্যে যে সমস্ত দোয়া উল্লিখিত হয়েছে, সেই সমস্ত দোয়ার প্রতি যত্নবান হবে এবং সেই দোয়াগুলি মুখস্ত করবে। কেননা সেই দোয়াগুলি তার জন্য, তার পরিবার-পরিজনের জন্য এবং তার সন্তানদের জন্য ইসলাম ধর্মের বিষয়ে এবং দুনিয়া ও পরকালের কল্যাণ লাভের বিষয়ে সব চেয়ে বেশি উপকারী।