১
চেপে রাখা ইতিহাস
লেখকঃ গোলাম আহমাদ মোর্তজা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
প্রথম অধ্যায় ইসলাম, কুরআন ও মুসলমান
ইসলাম একটি ধর্ম ও ইজম-এর নাম। আদি মানব হযরত আদম আলাইহিস সালাম ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক। যুগের পরিবর্তনের সাথে সাথে এ ইসলাম আরও পরিবর্ধিত ও পরিমার্জিত হয়ে পরিপূর্ণতা লাভ করে হযরত মুহাম্মাদ (সাঃ)-এর সময়। তাঁর ৫৭০ খৃষ্টাব্দে বিশ্বে আগমন এবং ৬৩২ খৃষ্টাব্দে হয় পরলোকগমন। ইসলাম ধর্মীয় মতানুসারে কুরআন। ‘সর্বশ্রেষ্ঠ কিতাব' বা গ্রহ। আর শেষনবী (সাঃ)-এর বাণী, কাজ-কর্ম এবং সমর্থিত মতামতগুলো হাদীসের মধ্যে গণ্য। যারা ইসলাম ধর্ম তথা কুরআন ও হাদীসের উপর বিশ্বাস স্থাপন করেন তারাই মুসলমান।
অত্যান্ত পরিতাপের বিষয়, নানা পুস্তক, প্রবন্ধ, নাটক, চলচিত্রে সংবাদপত্র এবং প্রচার। মাধ্যম রেডিও, টি, ভি প্রভৃতির মাধ্যমে ভারতজনমানসে দেখান হয়েছে এ মুসলমান জাতি বিদেশী, বাকী সব স্বদেশী; অতএব তারা আমাদের মিত্র নয়। অবশ্য সারা ভারতবাসীই যে এ চক্রান্তের শিকার হয়েছেন তা অবশ্যই নয়। সরিষার মত ছোট একটি বটের বীজের মধ্যে লুকিয়ে থাকে যেমন বিরাট বিশালবপু বৃহৎ একটি বটের গাছ, তেমনি এ ভেদটুকুর ভিতর লুকিয়ে আছে বিরাট অকল্যাণ। এর সংক্ষেপে সমাধান হচ্ছে মুসলমান স্বদেশী না বিদেশী। এ নিয়ে বিষমন্থন না করে মনে রাখা ভাল, ভারতে মুসলমান আগমন এবং আর্য আগমন অভিন্নভাবে বিচার্য।