১
চেপে রাখা ইতিহাস
লেখকঃ গোলাম আহমাদ মোর্তজা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫২
চতুর্থ অধ্যায় ভারতীয় বুদ্ধিজীবী ও নেতৃবৃন্দের ভূমিকা
সাম্রাজ্যবাদী বৃটিশ শাসক ইংরেজকে তাড়িয়ে শোষণের হাত থেকে বাঁচার জন্য সর্বভারতীয় আন্দোলন, অভ্যুথ্থান, সংগ্রাম বা বিপ্লবের কথা অনেক আলোচিত হল। তাতে কিন্তু অনেকেরই মনে হবে, উপরোক্ত আন্দোলনগুলোতে প্রধানতঃ মুসলমান বিপ্লবীরাই মোটা অংশীদার, আর হিন্দু বিপ্লবীদের যোগ থাকলেও তা সমকক্ষতা সীমার অনেক নীচে।
কিন্তু এটা কি সত্যি? পূর্ব আলোচনায় এও মনে হতে পারে যে, অমুসলমান সংখ্যাগরিষ্ঠ বুদ্ধিজীবীরা অনেকেই বৃটিশের পক্ষে কাজ করেছেন বা কোন কোন ক্ষেত্রে বিপ্লবীদের বিরুদ্ধতা করেছেন-একথাগুলো ততক্ষণ মেনে নেয়া যায় না, যতক্ষণ সে যুগের খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবীদের প্রত্যক্ষ ও পক্ষে কি তাদের জীবনী, তাদের পরিচালিত পত্র-পত্রিকা ও লেখার উপর নজর না করা যায়।
আমরা যেন ভুলে না যাই যে, স্বাধীনতার ইতিহাসে যাদের বীর বলে আখ্যায়িত করা হয়, সে মহামান্য মতিলাল, জওহরলাল, গান্ধী, রবীন্দ্রনাথ, অরবিন্দ, বিবেকানন্দ প্রমুখ মনীষীদের ১৮৫৭ সনের প্রকৃত স্বাধীনতা বিপ্লব পর্যন্ত জন্মই হয়নি। যাদের এ সময়ে জন্ম হয়েছিল এবং সে সময়ে যারা সমাজে বিশিষ্ট বুদ্ধিজীবী ও প্রতিষ্ঠিত বলে বিবেচিত হয়েছিল তাদেরই সম্ভাব্য আলোচনা করা হয়েছে প্রথমে।