১
চেপে রাখা ইতিহাস
লেখকঃ গোলাম আহমাদ মোর্তজা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
সংশোধিত নতুন সংস্করণ
[ইতিহাসের আবরণে বর্ণনা করা অনেক বিষয়বস্তুই সত্যিকার ইতিহাস নয়। মনগড়া কাল্পনিক কথা এবং বিদ্বেষের ছড়াছড়িতে অনেক কিছুই ইতিহাসের রূপ ধারণ করেছে এবং কালক্রমে এগুলোই ইতিহাসের পাতায় স্থানান্তরিত হয়ে ইতিহাস নামে আমাদের চিন্তা-চেতনায় স্থায়ী আসন পেতে বসেছে এবং এগুলোই আমরা ইতিহাস বলে বিশ্বাস করে আসছি।" মাওলানা আবুল কালাম আযাদ।]
এ গ্রন্থটি বংশানুক্রমে প্রতিটি মুসলিম পরিবারে থাকা একান্তভাবেই বাঞ্ছনীয়, যাতে বর্তমান এবং ভবিষ্যত প্রজন্ম জানতে পারে আমাদের বিরুদ্ধে ইতিহাসের অতীত ষড়যন্ত্রটা কি? তাই এর দায়িত্ব আপনি নিজেও গ্রহণ করে অপরকেও এ গ্রন্থটি পাঠ করতে উৎসাহিত করুন।
মনে রাখবেন জ্ঞান আহরণ এবং বিতরণে এটিও হবে আপনার একটি নৈতিক দায়িত্ব। লেখকের বহু দিবা এবং বিনিদ্র রজনীর পরিশ্রম ও সাধনার সুফল এবং সত্যনিষ্ঠ বিবরণে অমুসলিম ঐতিহাসিক, সাহিত্যিক, সাংবাদিক, কবি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মুসলিম জাতির প্রতি হিংসা-বিদ্বেষবশত পরিবেশিত ভুল তথ্য এবং প্রচারণার প্রতি এ গ্রন্থটি চ্যালেঞ্জ স্বরূপ। আজ ইতিহাসের পাতায় যা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এবং মাদরাসায় ছাত্র-ছাত্রীদের পড়ান হচ্ছে এর অনেকটাই সত্যিকার ইতিহাস নয়।
তাই এ গ্রন্থটি যা ইতিহাসের আবরণে সাজান হয়েছে এমন সব বানোয়াট উদ্ভট, বিকৃত চিন্তা ও তথ্যের বিপক্ষে তিল তিল করে সত্য উৎঘাটন করে এ বইয়ের পাতায় পাতায় তা অবতারণা করে সঠিক তথ্য উপস্থাপন করে চ্যালেঞ্জ করা হয়েছে। সত্যান্বেষী পাঠক এ গ্রন্থ পাঠ এসব রহস্য সম্পর্কে প্রচুর তথ্য। পাবেন। এ গ্রন্থ সম্পর্কে নিরপেক্ষ সুধী মহলের মতামত দেখুন এবং পরবর্তীতে ইতিহাস বিষয়ক আরও অনেক কিছু নতুন তথ্য জানার জন্য এ গবেষক লেখকের ইতিহাসের ইতিহাস ও বজ্র কলম সহ অন্যান্য বই পড়ুন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা গ্রন্থাগারে সংরক্ষণরাখার প্রয়োজনীয়তা একান্তভাবে অনুভব করুন।