১
চেপে রাখা ইতিহাস
লেখকঃ গোলাম আহমাদ মোর্তজা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৯
আলাউদ্দিনের পুত্রদ্বয়
আলাউদ্দিন সাহেবের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র গিয়াসসুদ্দিন হায়দার সামরিক নেতা হিসেবে বাহিনীর নেতৃত্ব দেন। তাছাড়া তাঁর আর একই ভাই আবদুল গফুরও পুরোপুরিভাবে বিপ্লব ও আন্দোলনের সাথে জড়িয়ে ছিলেন। এ ইতিহাস বিখ্যাত আবদুল গফুর নামটাকে ইংরেজ ও তাদের অনুসারীরা তার অখ্যাত নাম ‘নোয়ামিঞা বলে উল্লেখ করেছেন।
নবীনচন্দ্র সেন তাঁর আত্মজীবনী 'আমার জীবনী' গ্রন্থের তৃতীয় ভাগে বিপ্লবী গফুর সাহেবের জন্য অত্যন্ত বিদ্রুপ ও ব্যঙ্গ করে যা লিখেছেন তাতে ভারতবাসীর ঘৃণায় মাথা নীচু হয়ে যাবার কথা। এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, তা হল, এরা বংশানুক্রমিকভাবে ইংরেজের সাথে লড়তে গিয়ে পার্থিব ধ্বংসকে বরণ করে নিয়েছিলেন। এর দ্বারা তাদের দেশপ্রীতি ও তেজোদ্দীপ্ত বিপ্লবী মনোভাবের পরিচয়ই পাওয়া যায়। কিন্তু প্রশ্ন জাগে, সে আবদুল গফুর, গিয়াসুদ্দিন প্রভৃতি নিঃস্বার্থ বিপ্লবীদের আজকের ইতিহাস কতটুকু ধরে রেখেছে।