hadith book logo

কিতাবুল ইলম

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ

‘কিতাবুল ইলম’ বইটি বের করতে পেরে মহান আল্লাহর অগণিত শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরাম (রাঃ) এর উপর।

ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য একটি ফরয কাজ। কারণ, কোন মুসলিম যদি শরীয়ত সম্পর্কে জ্ঞান না রাখে, তাহলে সে শরীয়ত পালন করতে সক্ষম হবে না। না জেনে শরীয়ত পালন করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া অনেকের সহীহ আমল সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা বিদআতী আমলে জড়িয়ে পড়ে। আবার আমল করতে গিয়ে ঐ আমলের সঠিক পদ্ধতি না জানার কারণে ভুল পদ্ধতির অনুসরণ করে। এজন্য যতটুকু ইলম না শিখলে একজন মানুষ মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারে না ততটুকু ইলম অর্জন করা তার জন্য বাধ্যতামূলক। এক্ষেত্রে নারী-পুরুষে কোন ভেদাভেদ নেই। এটা সকলেরই দায়িত্ব।

শরীয়তের ইলম অর্জন করতে গিয়ে একটি বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করে। আর তা হলো, বিভিন্ন মাসআলা-মাসায়েলের ক্ষেত্রে একাধিক মতামত পাওয়া যায়। এসব ভিন্ন ভিন্ন মতামত দেখে একজন পাঠক চিমত্মায় পড়ে যায় যে, শরীয়তের উৎস তো একই- তাহলে এত মতভেদ হবে কেন? তারপর তার চিমত্মা হয়- ঐ মতামতসমূহের মধ্যে কোন্ মতটি সে গ্রহণ করবে। তারপর যে বিষয়টি সামনে আসে তা হলো, ইমামদের নামে যেসকল মাযহাব তৈরি হয়েছে ঐ সকল মাযহাবের কোন একটি নির্দিষ্ট মাযহাব মানার জন্য কেউ বাধ্য কি না। যদি বাধ্য না হয়ে থাকে তাহলে ইমামদের ব্যাপারে তার আকীদা কেমন হওয়া উচিত? ইমামদের কোন ফতওয়ার বিপরীতে যদি এর চেয়ে কোন সহীহ হাদীস পাওয়া যায় তাহলে এ ক্ষেত্রে কী করতে হবে। এ বিষয়গুলো বর্তমান সময়ের সকলের কাছে আলোচনার বিষয় এবং এ সম্পর্কে সঠিক তথ্য জানার আগ্রহ সবার মধ্যে বিরাজমান।

এ ক্ষুদ্র গ্রন্থটিতে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি পাঠকসমাজ কিছুটা হলেও উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবেন এবং ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে যেসব ভুল-ভ্রামিত্ম রয়েছে সেসব বিষয়ে সঠিক সিদ্ধামেত্ম উপনীত হতে পারবেন। ইনশা-আল্লাহ

মা‘আস্সালাম

শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী