hadith book logo

কিতাবুল ইলম

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

তাবেঈদের যুগে ইলম চর্চা

তাবেঈগণ যেহেতু সাহাবীদের কাছ থেকে দ্বীনের শিক্ষা অর্জন করতেন, তাই তারা সাহাবীদের মতামতও আয়ত্ত করতেন। অতঃপর তারা রাসূলুলস্নাহ ﷺ এর হাদীস ও সাহাবীদের মতামত থেকে যা শুনেছেন তা মুখস্থ করে নিতেন এবং তা সর্বদা মনে রাখতেন। তারা সাহাবীদের মতামতগুলোকে সমন্বয় করতে আপ্রাণ চেষ্টা করতেন।

এসব তাবেঈ সাহাবীগণের কাছ থেকে রাসূলুলস্নাহ ﷺ এর হাদীস, সাহাবীদের ফতওয়া ও মতবাদ ইত্যাদি নানা বিষয়ে ব্যাপক জ্ঞানার্জন করেছেন এবং সে অনুযায়ী সমাজে নব উদ্ভাবিত সমস্যার সমাধান করে গেছেন।

আলস্নাহ তা‘আলা তাদের হৃদয়কে ইলম ‘দ্বারা সিক্ত করেছেন। তারা ইলমী তৃষ্ণায় মন নিবন্ধন রাখতে সক্ষম হয়েছেন। তাবেঈগণ সাহাবীদের ফতওয়া, মতবাদ ও হাদীসের বিভিন্ন বিশেস্নষণ গ্রহণ করতে সক্ষম হয়েছেন।

তাবেঈগণের মধ্যে যারা জ্ঞানী ছিল তারা যে বিষয়গুলোর উপর ঐক্যমত পোষণ করতেন, সেটিকে দৃঢ়ভাবে গ্রহণ করতেন। আর যখন তারা কোন বিষয়ে মতপার্থক্যে পতিত হতেন তখন তারা সবচেয়ে শক্তিশালী ও বেশি প্রাধান্যযোগ্য মতকেই গ্রহণ করতেন।