hadith book logo

কিতাবুল ইলম

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

১. ইমাম আবু হানীফা (রহ.) :

ইমাম আবু হানীফা (রহ.) ৮০ হিজরী সনে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন এবং ১৫০ হিজরীতে ইমেত্মকাল করেন। ইমাম আবু হানীফা (রহ.) ইলমুল কালাম বা দর্শন বিদ্যার মাধ্যমে তার প্রাথমিক শিক্ষা শুরু করেন। এরপর তিনি ফিকহ ও হাদীস শাস্ত্রে জ্ঞানার্জন করেন। হাম্মাদ ইবনে যায়েদ ছিলেন তার প্রধান শিক্ষক। হাম্মাদ ছিলেন ঐ সময়ের একজন শ্রেষ্ঠ হাদীস বিশেষজ্ঞ। তার তত্ত্বাবধানে ইমাম আবু হানীফা (রহ.) ১৮ বছর অতিবাহিত করেন। ইমাম আবু হানীফা (রহ.) তার অসাধারণ প্রজ্ঞার কারণে উমাইয়া শাসকদের কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। তারা তাকে কুফা নগরীতে বিচারক পদে নিয়োগ দেয়ার জন্য প্রসত্মাব দেন। কিন্তু তিনি এতে রাজি হননি। যার ফলে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। অনুরূপভাবে আববাসী শাসনামলেও তাকে সরকারি পদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। কিন্তু তিনি তাতেও অসম্মতি জানান। এর ফলে খলীফা আবু জাফর আল মানসুর এর আদেশে তাকে বাগদাদে কারাবদ্ধ করা হয়। ইমাম আবু হানীফা (রহ.) পারস্পরিক আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সমাধান উপস্থাপন করতেন। যে কোন বিষয়ে ঐক্যমতে উপনীত হতে পারলে তা লিপিবদ্ধ করতে বলতেন। ভবিষ্যতে সংঘটিত হতে পারে এমনসব বিষয়ে শরীয়তের কী সমাধান হতে পারে তাও বের করার চেষ্টা করতেন। ইমাম আবু হানীফা (রহ.) এর প্রধান প্রধান ছাত্রদের মধ্যে ছিলেন, ইমাম যুফার (রহ.) (১১০-১৫৮ হিজরী), ইমাম আবু ইউসুফ (রহ.) (১১৩-১৮২ হিজরী) ইমাম মুহাম্মাদ (রহ.) (১৩২-১৮৯ হিজরী) প্রমুখ।