hadith book logo

কিতাবুল ইলম

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

ইলমের সংজ্ঞা ও প্রকারভেদ

ইলম অর্থ জ্ঞান তথা কোন জিনিসকে জানা। কুরআন ও হাদীসের পরিভাষায় ইলম ঐ জ্ঞানকেই বুঝায়, যা ওহীর মাধ্যমে পাওয়া যায়।

উৎসের দিক থেকে ইলম দু’প্রকার :

১. ইলমে হুসুলী বা কসবী তথা অর্জিত জ্ঞান : চর্চা বা অধ্যয়নের মাধ্যমে যে জ্ঞান লাভ করা যায় তাকে ইলমে হুসুলী বা ইলমে কসবী বলা হয়।

২. ইলমে ওয়াহবী : যে ইলম সরাসরি আল্লাহর পক্ষ হতে ওহীর মাধ্যমে পাওয়া যায় তাকে ইলমে ওয়াহবী বলা হয়।

ইলমে ওয়াহবী আবার দু’ভাবে অর্জিত হতে পারে। প্রথমত, ফেরেশতার মাধ্যমে ওহী দ্বারা। দ্বিতীয়ত, ইলহাম [আল্লাহর পক্ষ হতে বান্দার অমত্মরে সৎ সিদ্ধামত্ম জাগ্রত হওয়াকে ইলহাম বলে।] দ্বারা।

হুকুমগত দিক থেকে ইলম আবার দু’প্রকার :

১. ফরযে আইন : যা প্রত্যেক নর-নারীর জন্য অপরিহার্য তাই ফরযে আইন। যেমন- ঈমান, সালাত, সিয়াম প্রভৃতির ইলম। বালেগ হওয়ার পর প্রত্যেকের জন্য কালিমা ও ঈমান সম্পর্কিত জরুরি বিষয়গুলো সম্পর্কে ইলম অর্জন করা ফরয। অতঃপর যখনই দ্বীনের যে বিষয় সামনে আসবে সে বিষয়ের জ্ঞান লাভ করা ফরয।

২. ফরযে কিফায়া : যে ইলম সকলের পক্ষ থেকে একজন অর্জন করলেই যথেষ্ট হয় তাকে ফরযে কিফায়া বলে। যেমন- কুরআন ও হাদীস হতে আহকাম বের করার মতো জ্ঞান লাভ করা। এছাড়া মানুষের বেঁচে থাকার জন্য যেসকল জ্ঞানের প্রয়োজন হয় তা অর্জন করাও ফরযে কিফায়া। যেমন- চিকিৎসা বিদ্যা, আবশ্যকীয় শিল্প বিদ্যা ইত্যাদি।