hadith book logo

কিতাবুল ইলম

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

৪. ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.) :

তিনি ১৬৪ হিজরীতে বাগদাদে জন্মগ্রহণ করেন এবং ২৪১ হিজরীতে মৃত্যুবরণ করেন। ইমাম আবু হানীফা (রহ.) এর বিখ্যাত ছাত্র ইমাম আবু ইউসুফ (রহ.) এর কাছে হাদীসশাস্ত্র অধ্যয়ন করেন এবং তিনি ইমাম শাফেয়ী (রহ.) এর তত্ত্বাবধানেও ফিকহ ও হাদীসশাস্ত্র অধ্যয়ন করেন। তার সময় অনেক লোক মু‘তাজিলাদের আকীদায় প্রভাবিত হয়ে পড়ে। এমনকি তখনকার শাসন ব্যবস্থাতেও এ আকীদার ব্যাপক প্রভাব পড়ে। কিন্তু তিনি মু‘তাজিলা আকীদার বিরোধিতা করেন। ফলে তাকে কারাগারে বন্দি করা হয় এবং এভাবে তাকে দু’বছর বন্দি করে নির্যাতন করা হয়। এরপর তিনি মুক্তি পেয়ে আবার বাগদাদে ইলম শিক্ষাদান চালিয়ে যান। কিন্তু পুনরায় তার উপর নির্যাতন শুরু হয়। এর ফলে তিনি পাঠদান বন্ধ করে দেন এবং প্রায় পাঁচ বছর পর্যমত্ম আত্মগোপনে থাকেন।

ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.) সে যুগের আলেমদের মধ্যে একজন প্রসিদ্ধ আলেম ছিলেন। তিনি হাদীসশাস্ত্র ও ফিকহশাস্ত্রে খুবই পান্ডিত্য অর্জন করেছিলেন। তিনি ছিলেন ইমাম শাফেয়ী (রহ.) এর ছাত্র। ইমাম শাফেয়ী (রহ.) তাকে বলতেন, তোমরা আমাদের তুলনায় সহীহ সনদ সম্পর্কে বেশি অবগত হচ্ছো। সুতরাং কোন সহীহ খবর পেলে অবশ্যই আমাকে জানাবে। কুফা, বসরা, সিরিয়ার যে কোন স্থানে হোক না কেন আমি সেখানে গিয়ে তা সংগ্রহ করব।