hadith book logo

কিতাবুল ইলম

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

সঠিক পথের অনুসারীদের সংখ্যা কম কেন

পৃথিবীতে হক পথের অনুসারীদের সংখ্যা কমই হবে। এতে অবাক হওয়ার কিছু নেই। পবিত্র কুরআনে হকের পক্ষে অল্প সংখ্যক লোক থাকবে বলে জানানো হয়েছে। নিম্নে এ সম্পর্কে কয়েকটি আয়াত তুলে ধরা হলো :

﴿وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللهِ إِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ﴾

তাদের অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক (অর্থাৎ তারা নিজেদেরকে মুমিন মনে করলেও আসলে তারা মুশরিক)। (সূরা ইউসুফ- ১০২)

﴿بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُوْنَ﴾

বরং তাদের অধিকাংশই ঈমান রাখে না। (সূরা বাক্বারা- ১০০)

﴿وَلٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ﴾

কিন্তু তাদের অধিকাংশই জানে না। (সূরা আনআম- ৩৭)

﴿وَلٰكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُوْنَ﴾

কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ। (সূরা আনআম- ১১১)

﴿فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا﴾

ফলে তাদের অল্প সংখ্যকই ঈমান আনয়ন করে থাকে। (সূরা নিসা- ৪৬)

﴿وَلَوْلَا فَضْلُ اللهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيْلًا﴾

আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তাঁর রহমত না থাকত, তাহলে অবশ্যই অল্প কয়েকজন ছাড়া তোমরা সকলেই শয়তানের অনুসরণ করতে। (সূরা নিসা- ৮৩)

﴿وَمَا ۤاٰمَنَ مَعَهٗۤ إِلَّا قَلِيْلٌ﴾

আর তার{নূহ (আঃ) এর} সাথে অল্পসংখ্যকই ঈমান এনেছিল। (সূরা হুদ- ৪০) এসকল আয়াত এবং হাদীস দ্বারা প্রমাণিত হলো যে, যুগে যুগে হকের পক্ষে অল্প সংখ্যক লোকই অবস্থান নিয়েছে। আর বেশির ভাগ লোক তাদের অবজ্ঞা করেছে ও তাদের বিরোধিতা করেছে।

﴿وَإِنْ وَّجَدْنَاۤأَكْثَرَهُمْ لَفَاسِقِيْنَ﴾

তাদের অধিকাংশ লোককে আপনি ফাসিক (পাপাচারী) হিসেবেই পাবেন।

(সূরা আরাফ- ১০২)

﴿ أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُوْنَ أَوْ يَعْقِلُوْنَ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ سَبِيْلًا ﴾

তুমি কি মনে কর যে, তাদের অধিকাংশ লোক শোনে অথবা বুঝে? তারা কেবল পশুর মতো বরং তারা আরো অধিক পথভ্রষ্ট। (সূরা ফুরকান- ৪৪)

উপরোক্ত আয়াতগুলো দ্বারা বুঝা গেল যে, লোকসংখ্যা বেশি হওয়া বা দলে ভারী হওয়া কোন সত্যের মাপকাঠি নয়।

হকের উপর প্রতিষ্ঠিত লোকের সংখ্যা কম হবে- এ মর্মে নবী ﷺ থেকে বর্ণিত হাদীস রয়েছে। যেমন-

عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ - - : بَدَأَ الْإِسْلَامُ غَرِيْبًا وَسَيَعُوْدُ كَمَا بَدَأَ غَرِيْبًا فَطُوْبٰى لِلْغُرَبَاءِ

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ইসলাম অপরিচিত আগমত্মুকের অবস্থায় ফিরে যাবে। কতইনা সৌভাগ্য সেই ‘গোরাবাদের’ (অপরিচিত আগমত্মুকদের)। [সহীহ মুসলিম, হা/৩৮৯; তিরমিযী, হা/২৬২৯; ইবনে মাজাহ, হা/৩৯৮৬; মুসনাদে আহমাদ, হা/৯০৪২।]