১
কিতাবুল ইলম
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
কোন বিষয়ে মতভেদ হলে সাহাবীগণ কী করতেন
কোন কোন বিষয়ে সাহাবীদের মধ্যে মতপার্থক্য থেকে যেত। কিন্তু পরবর্তীতে এ ব্যাপারে যদি তারা রাসূলুল্লাহ ﷺ এর হাদীস জানতে পারতেন, তাহলে সব মতপার্থক্য ভুলে গিয়ে সাথে সাথে তা মেনে নিতেন। দৃষ্টামত্মস্বরূপ, রাসূলুল্লাহ ﷺ এর ইমেত্মকালের পর তাঁকে কোথায় দাফন করা হবে- এ নিয়ে সাহাবীগণ বিভিন্ন মতামত দিতে লাগলেন। তখন আবু বকর (রাঃ) তাঁদের সামনে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, নবীগণ যেখানে মারা যান, সেখানেই সমাহিত হন। এ কথা শোনামাত্র সাহাবীগণ ব্যক্তিগত মতামত প্রত্যাহার করে রাসূলুল্লাহ ﷺ এর স্ত্রী আয়েশা (রাঃ) এর গৃহে তাঁর কবর খনন করলেন।
কোন বিষয়ে রাসূলুল্লাহ ﷺ থেকে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া না গেলে এবং সাহাবীদের মধ্যেও ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব না হলে, তারা একে অপরের মতের প্রতি সম্মান প্রদর্শন করতেন। তারা কখনই কারো উপর বিশেষ কোন একটি মত চাপিয়ে দেয়ার চেষ্টা করতেন না।